SIR বিতর্কের কেন্দ্রে পশ্চিমবঙ্গ! বিপুল সংখ্যক ভোটারের নাম বাদের তালিকা প্রকাশিত, আপনার নাম বাদ গেল কি?

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া অর্থাৎ এসআইআর (SIR) ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। কতজন ভোটারের নাম শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ যেতে পারে, সেই প্রশ্নেই রাজ্য রাজনীতিতে এখন জোর চর্চা ও বিতর্ক। এবার সামনে এল সেই বহুল প্রতীক্ষিত নাম বাদের তালিকা। ২০২৫ সালের এসআইআর প্রক্রিয়ার পর কাদের নাম বাদ পড়ল, সেই তালিকা আজ প্রকাশিত হলো।

আপনার নাম কি এই বাদের তালিকায়? আপনার আত্মীয়-স্বজনের নাম বাদ পড়েছে কি? তা যাচাই করতে আর দেরি না করে এখনই লগ ইন করুন এই সরকারি পোর্টালে:

ceowestbengal.wb.gov.in/asd_sir

ওয়েবসাইটে ক্লিক করে তালিকাটি ডাউনলোড করা যাচ্ছে। এখান থেকেই নিজের, আত্মীয়স্বজন বা প্রতিবেশীদের নাম বাদ গেছে কি না, তা সহজেই জানা যাবে। খসড়া ভোটার তালিকাও আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে চালু হওয়া এই এসআইআর (Systematic Identification of Registered)-এর মূল লক্ষ্য হল পুরনো ও ভুল তথ্য সংশোধন করে ভোটার তালিকাকে নির্ভুল করা। এই প্রক্রিয়ায় মূলত তিনটি কারণে নাম যাচাই করা হচ্ছে:

মৃত্যু: যেসব ভোটারের মৃত্যু হয়েছে।

স্থানান্তর: যারা স্থায়ীভাবে অন্যত্র চলে গেছেন।

ডুপ্লিকেট: একাধিক জায়গায় নাম থাকা ব্যক্তি।

ভুল তথ্য সংশোধন করে তালিকাকে নির্ভুল করার লক্ষ্যে এই প্রক্রিয়া চললেও, ব্যাপক হারে নাম বাদ পড়ার আশঙ্কা রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।