শীতের মরসুমে পর্যটকদের জন্য সুখবর! বাগডোগরা থেকে গ্যাংটক হেলিকপ্টারের ভাড়া কমল একধাক্কায়

শীতকালীন পর্যটন মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যের পর্যটকদের জন্য দারুন খবর। শিলিগুড়ির বাগডোগরা (Bagdogra) থেকে সিকিমের গ্যাংটক (Gangtok) পর্যন্ত হেলিকপ্টার পরিষেবার ভাড়া উল্লেখযোগ্যভাবে কমিয়েছে সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (STDC)। পর্যটকদের আকর্ষণ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

ভাড়া কমানোর কারণ ও নতুন দর:

পূর্বে যখন এই পরিষেবা শুরু হয়েছিল, তখন একবার যাওয়ার জন্য মাথাপিছু ভাড়া ছিল ₹ ৪,৫০০ টাকা। কিন্তু বেশি ভাড়ার কারণে পর্যটকদের মধ্যে সেই অর্থে উৎসাহ দেখা যায়নি এবং ব্যবসা মুখ থুবড়ে পড়েছিল। পর্যটকদের টানতে এবার সংস্থাটি একধাক্কায় সেই ভাড়া কমিয়ে ₹ ৩,১০০ টাকা করেছে। এই মূল্য কমানোর বিজ্ঞপ্তি জারি করেছে সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন।

লাগেজ বহনের নতুন নিয়ম:

ভাড়া কমানোর পাশাপাশি লাগেজ বহনের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে:

যাত্রীরা এবার থেকে ৮ কেজি পর্যন্ত জিনিসপত্র বিনামূল্যে বহন করতে পারবেন।

৮ কেজি থেকে অতিরিক্ত ১৫ কেজির জন্য দিতে হবে ₹ ৫০ টাকা।

যদি লাগেজের ওজন আরও বেশি হয়, তবে অতিরিক্ত ₹ ৫০০ টাকা দিতে হবে।

তবে, জয় রাইড (Joy Ride) এবং চার্টার্ড ফ্লাইটের (Chartered Flight) জন্য ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে।

মেডিক্যাল হেলিকপ্টারের ভাড়া:

জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে মেডিক্যাল হেলিকপ্টারের (Medical Helicopter) জন্য ভাড়া ₹ ৭৭,৫০০ টাকা ধার্য করা হয়েছে।

সিকিম টুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের এই ঘোষণায় ট্যুর অপারেটররা অত্যন্ত খুশি। ব্যবসার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট মহলের ধারণা, এবার কম ভাড়ার কারণে যাত্রীরা গ্যাংটক ভ্রমণে হেলিকপ্টার ব্যবহারে বেশি উৎসাহী হবেন।