হিন্দুদের ঐক্যবদ্ধ করতে দিল্লি থেকে বৃন্দাবন পদযাত্রা! বড় উদ্যোগ নিলেন বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী

দেশের হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এক বড় উদ্যোগ নিয়েছেন বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। হিন্দু সংহতি ও সংহবদ্ধতার বার্তা নিয়ে আজ সকালেই দিল্লি থেকে বৃন্দাবন পর্যন্ত তিনি শুরু করলেন ‘হিন্দু ঐক্য পদযাত্রা’।

আজ, শনিবার সকালেই এই পদযাত্রার সূচনা করেন তিনি। দিল্লি থেকে উত্তরপ্রদেশের বৃন্দাবন পর্যন্ত এই দীর্ঘ যাত্রা চলবে। এই পদযাত্রার প্রধান উদ্দেশ্য হলো হিন্দু সমাজের মধ্যে ঐক্য ও সংহতির বার্তা পৌঁছে দেওয়া।

সাম্প্রতিক সময়ে নানা মন্তব্যের জেরে বহুবার শিরোনামে এসেছেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। এই পদযাত্রার মাধ্যমে তিনি আধ্যাত্মিক এবং সামাজিক স্তরে হিন্দুদের এক ছাতার তলায় আনার চেষ্টা করছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। বৃন্দাবন পর্যন্ত এই যাত্রাপথে তিনি বিভিন্ন সভা-সমাবেশে ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করবেন এবং সংঘবদ্ধতার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।