দিল্লিতে কৃত্রিম বৃষ্টি নামানোর ‘পরীক্ষা’ ফ্লপ! কেন ব্যর্থ হল ক্লাউড সিডিং? জানুন ভিতরের খবর

দিল্লির বিষাক্ত ধোঁয়াশা থেকে মুক্তি পেতে কৃত্রিম বৃষ্টি নামানোর মরিয়া চেষ্টাও ব্যর্থ হল। ক্লাউড সিডিং-এর মাধ্যমে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর পরিকল্পনা ভেস্তে যাওয়ায় এখন আরও চরম সংকটে রাজধানী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় এই ‘বিগ প্ল্যান’ সফল হয়নি বলে জানা গেছে। এদিকে, দিল্লি জুড়ে বায়ু দূষণ পাল্লা দিয়ে বেড়ে চলেছে। বৃহস্পতিবার সকাল থেকেই একাধিক এলাকায় গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৩৫২-তে দাঁড়িয়েছে, যা বাতাসের মানকে ‘খুব খারাপ’ (Very Poor) শ্রেণিতে ফেলেছে।কেন ব্যর্থ হল ক্লাউড সিডিং?আইআইটি কানপুরের ডিরেক্টর মণীন্দ্র আগরওয়াল জানান, মঙ্গলবার ক্লাউড সিডিং-এর সময় মোট ১৪টি ফ্লেয়ার ছোড়া হয়েছিল। তবে এতে সিলভার আয়োডাইডের পরিমাণ ছিল মাত্র ২০ শতাংশ। বাকি অংশে রক সল্ট ও সাধারণ নুন ব্যবহার করা হয়েছিল। তিনি বলেন, “মেঘে পর্যাপ্ত জলীয় বাষ্প না থাকায়, বৃষ্টি নামেনি।” ফলস্বরূপ, দিল্লির দূষণ পরিস্থিতি এখন আরও উদ্বেগজনক।দিল্লিতে স্বাস্থ্যের অবনতি, বাড়ছে শারীরিক সমস্যাস্মগের কারণে দিল্লিবাসীর মধ্যে শারীরিক সমস্যা শুরু হয়েছে। চোখে জ্বালা, শ্বাস নিতে সমস্যা, মাথা যন্ত্রণার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শ্বাসকষ্টের সমস্যা।সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB)-এর রিপোর্ট অনুযায়ী, দিল্লির একাধিক স্থানে বাতাসের মান ‘সিভিয়ার’ (Severe) শ্রেণিতে গিয়ে দাঁড়িয়েছে, যার গড় মান ৪০০-র উপরে।এলাকাAQIআনন্দ বিহার408 (Severe)বিবেক বিহার418 (Severe)জাহাঙ্গীরপুরি398পটপটগঞ্জ394রোহিনী396আইটিও379Dwarka Sector 8376মুন্দকা372জওহরলাল নেহরু স্টেডিয়াম371