‘মাছে ভাতে বাঙালি’ এবার সতর্ক! ছোট মাছ মানেই বেশি পুষ্টি নয়, ডাক্তারদের চাঞ্চল্যকর তথ্যে ঘুম উড়বে!

‘মাছে ভাতে বাঙালি’ হলেও সব মাছি যে স্বাস্থ্যের জন্য উপকারী (Health), তা কিন্তু নয়। চিকিৎসকদের মতে, আমাদের পরিচিত কয়েকটি মাছের মধ্যে এমন ক্ষতিকারক রাসায়নিক জমা হচ্ছে, যা শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। দুপুরের খাবারের প্রিয় মাছটিই আপনার অজান্তে বিষ হয়ে উঠছে—এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
তেলাপিয়া মাছে লুকিয়ে কীসের বিপদ?
বিশেষজ্ঞদের মতে, অনেক মানুষই ছোট মাছকে বেশি পুষ্টিকর মনে করে খেতে ভালোবাসেন, কিন্তু এই ধারণাটি সবসময় সঠিক নয়। বহু ক্ষেত্রেই ছোট মাছে হরমোন ইনজেকশন দিয়ে দ্রুত লালন পালন করা হয়, যা স্বাস্থ্যের (Health) পক্ষে ক্ষতিকারক। এই ধরনের মাছের তালিকায় অন্যতম হলো তেলাপিয়া মাছ (Tilapia Fish)।
তেলাপিয়া মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, কারণ এতে অতিরিক্ত পরিমাণে চর্বি থাকে, যা কোলেস্টেরল ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।
যে ভয়ঙ্কর রাসায়নিকগুলি তেলাপিয়াতে পাওয়া যায়:
ডাইবিউটিলিন (Dibutylin): এই রাসায়নিক পদার্থ তেলাপিয়া মাছে জমা হয়। এর অতিরিক্ত প্রভাবে হাঁপানি, স্থূলতা এবং অ্যালার্জি হওয়ার ঝুঁকি থাকে।
ডাইঅক্সিন (Dioxin): তেলাপিয়াতে এই বিষাক্ত পদার্থটিও থাকে, যা শরীরের অভ্যন্তরে প্রবেশ করলে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।
তাছাড়া, তেলাপিয়া মাছ অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে ইউরিক অ্যাসিডের মতো সমস্যা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। অ্যালকোহল, মিষ্টি, ফ্রুক্টোজ এবং লাল মাংসের মতো এই মাছও অতিরিক্ত পরিমাণে খেলে ইউরিক অ্যাসিড বৃদ্ধি পায়।
চিকিৎসকদের পরামর্শ:
চিকিৎসকরা তেলাপিয়া মাছ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন। তাঁদের মতে, এই মাছ অতিরিক্ত খাওয়া একদমই ভালো নয়। এর বদলে সামুদ্রিক মাছ, যেমন স্যামন (Salmon) বা ম্যাকরেল (Mackerel) পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে। তেলাপিয়া যেহেতু রাসায়নিক পদার্থে ভরা থাকে, তাই তা শরীরে মারাত্মক ক্ষতি করতে পারে।