ওড়নার ফাঁক দিয়ে উঁকি মারছে বেবিবাম্প? ফ্যাশন শোতে এসে বারবার পেট ঢাকলেন সোনাক্ষী, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে ঘিরে ফের ছড়িয়েছে গর্ভধারণের গুঞ্জন। সম্প্রতি তিনি স্বামী জাহির ইকবালের সঙ্গে ফ্যাশন ডিজাইনার বিক্রম ফাডনিসের একটি ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন। ইন্ডাস্ট্রিতে বিক্রমের ৩৫ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়েছিল, যেখানে সোনাক্ষী সিনহা লাল পোশাকে সকলের নজর কেড়েছিলেন।

লাল রঙের সুন্দর ফ্লোরাল স্যুটে সোনাক্ষী সিনহাকে অসাধারণ লাগছিল। স্বামী জাহির ইকবালের সঙ্গে তিনি পাপারাৎজিদের ক্যামেরার সামনে হাসিমুখে পোজও দেন। আর ঠিক তখনই অনুরাগীদের চোখে ধরা পড়ে এক বিশেষ দৃশ্য। ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী বারবার ওড়না বা হাত দিয়ে তাঁর পেটের অংশটি ঢেকে রাখার চেষ্টা করছেন।

সোনাক্ষীর এই আচরণ দেখেই সোশ্যাল মিডিয়ার মন্তব্য বিভাগ নতুন করে জল্পনায় ভরে গিয়েছে। অনেকেই অনুমান করছেন, সোনাক্ষী হয়তো গর্ভবতী। আর সেই কারণেই নাকি তিনি বারবার তাঁর ‘বেবি বাম্প’ ঢেকে রাখার চেষ্টা করছিলেন।

ভাইরাল হওয়া ভিডিওর নিচে একজন অনুরাগী লিখেছেন, ‘আমার মনে হয় তিনি গর্ভবতী।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘তিনি উজ্জ্বল এবং জাহির ওঁর খুব যত্ন নিচ্ছেন।’ অনেকেই সরাসরি প্রশ্ন করেছেন, সোনাক্ষী সিনহা কি গর্ভবতী?

তবে, সোনাক্ষী বা জাহির ইকবাল কেউই এখনও আনুষ্ঠানিকভাবে তাঁদের সন্তান আসার কথা ঘোষণা করেননি। এর আগে ২০২৪ সালে যখন একই ধরনের গুজব ছড়িয়ে পড়েছিল, তখন সোনাক্ষী সিনহা স্পষ্ট জানিয়েছিলেন যে তিনি গর্ভবতী নন, কেবল তাঁর ওজন বেড়েছে।

তবে, এবার পরিস্থিতি ভিন্ন। অনুরাগীদের কৌতূহলের সঠিক উত্তর তখনই জানা যাবে যখন জহির বা সোনাক্ষী নিজেরাই তাঁদের এই আনন্দের খবর ঘোষণা করবেন। ততক্ষণ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এই জল্পনা অব্যাহত থাকবে।