“রণবীর এককথায় দারুণ সব স্বপ্নে ভরা কোটাবাবা!” কেন অভিনয় ছেড়েও ফিরে এলেন সৌরভ শুক্লা? ফাঁস করলেন আসল কারণ

কখনও কখনও জীবনের একটি মুহূর্ত একজন মানুষের পুরো গতিপথ বদলে দিতে পারে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা সৌরভ শুক্লার জীবনেও ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল, যখন তিনি অভিনয় জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। কিন্তু ‘বরফি’ (Barfi) ছবির সেটেই এক মুহূর্তে তাঁর মানসিকতা বদলে যায়—আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে ছিলেন বলিউড তারকা রণবীর কাপুর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘জলি এলএলবি’ ছবিখ্যাত এই অভিনেতা তাঁর জীবনের সেই টলোমলো পর্বের কথা জানান।
সৌরভ শুক্লা বলেন, ” ‘বরফি’-এর শুটিংয়ের সময়টা আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। অনুরাগ বসু যখন ছবিটার প্রস্তাব দেন, আমি ততদিনে অন্তর থেকে সত্যিই ভীষণ ক্লান্ত ও বিরক্ত। কারণ সবাই বলত, ‘তুমি তো দারুণ অভিনেতা’, কিন্তু কাজ আসত কেবল একদিনের অতিথি চরিত্রের! একদিনের শুটে কী-ই বা করা যায়? কতটুকু-ই বা নিজেকে দেখানো যায়?”
অভিনেতা আরও জানান, তিনি তখন প্রায় স্থির করে ফেলেছিলেন যে তিনি আর অভিনয় করবেন না, বরং লেখক হিসেবে কাজ করবেন। তিনি অনুরাগকে বলেছিলেন, “আমাকে কেবল তখনই ডাকবে যদি কিছু ভাল চরিত্র থাকে, না হলে একদম ডেকো না।” ভাগ্যিস, পরিচালক তাঁর কথা খারাপভাবে নেননি। এরপরই আসে ‘বরফি’, যা তাঁর কাছে ছিল এক অসাধারণ অভিজ্ঞতা।
রণবীরের ব্যবহারে ফিরল আগ্রহ:
আর এই অসাধারণ অভিজ্ঞতার কেন্দ্রে ছিলেন রণবীর কাপুর। সৌরভের কথায়, “রণবীর এককথায় ভীষণ আকর্ষণীয়, প্রাণবন্ত আর কী যে দারুণ সব স্বপ্নে ভরা কোটাবাবাটা বলত… ওর সঙ্গে বসে আড্ডা মারাটা বড় আনন্দের ছিল।”
সৌরভ আরও বলেন, “রণবীর শুধু শিক্ষিত নয়, বুদ্ধিমানও। যেকোনোও বিষয়ে ওর সঙ্গে আলোচনা করা যায়। তাছাড়া, তরুণদের মধ্যে একটা নির্মল নির্ভেজাল ব্যাপার থাকে, একটা সারল্য থাকে যা আমাদের মতো বয়স বেড়ে যাওয়া মানুষের আর থাকে না।”
এই বর্ষীয়ান অভিনেতা আরও যোগ করেন, “রণবীর ও আমার মধ্যে পরস্পরের জন্য শ্রদ্ধা ছিল। ও এমন কিছু করত অভিনয়ের সময় যে সেখান থেকে আমি কিছু করতাম পাল্টা, মানে আমি তার থেকে কিছু শিখতাম। সেই জায়গা থেকেই আমার অভিনয়ের প্রতি আগ্রহ ফের জেগে ওঠে। মনে হল— হ্যাঁ, অভিনয় সত্যিই এক আনন্দের জিনিস! সেই থেকে আর পিছন ফিরে তাকাইনি।”
বর্তমানে রণবীর কাপুর ‘রামায়ণ’ ও সঞ্জয় লীলা বনশালীর ‘লভ অ্যান্ড ওয়ার’-এর মতো বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত। অন্যদিকে, আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ অতিথি শিল্পী হিসেবে হাজির হয়েছেন রণবীর কাপুর, যা মুক্তির পর থেকেই শিরোনামে।