তুমুল ঝগড়ার পরও মিষ্টি সম্পর্ক গড়বেন যেভাবে

কথায় আছে, ঝগড়া সম্পর্ককে আরও মধুর করে। সম্পর্কে ঝগড়া, রাগ, অভিমান, ভালোবাসা ইত্যাদি থাকবে, এটাই স্বাভাবিক। বন্ধুত্ব, স্বামী-স্ত্রী কিংবা প্রেমিক-প্রেমিকা, সম্পর্ক যেমনই হোক না কেন ঝগড়া হবেই। সম্পর্কে ঝগড়া করার সময় ঠিকই ঝগড়া হয়, কিন্তু পড়ে তা আর কেউ মনে রাখে না। বরং দুজন দুজনের প্রতি ভালোবাসা আরও গভীর হয়।
তবে কিছু কিছু সময় দুজনের কেউ একজন ঝগড়ার পর মধুর সম্পর্কে ফিরে আসতে পারেন না। সেক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করলে মিষ্টি সম্পর্ক তৈরি করা সম্ভব। চলুন তবে জেনে নেয়া যাক সেই কৌশলগুলো-

ঝগড়ার সময় জোর করবেন না

মনে রাখবেন জেদ করে কিংবা জোর করে কোনো কিছুই হয় না। যদি সঙ্গী আপনার মতো চিন্তা না করতে পারেন তবে আপনি তাকে জোর করে নিজের মতো করে ভাবতে বাধ্য করবেন না। তিনি ঝগড়ার পর যখন শান্ত হবেন তখনই তার সঙ্গে কথা বলে বিষয়টি সহজ করে নিন। নতুবা পরবর্তীতে আবারও ঝগড়ার সূচনা হবে।

কথা শুনুন

সম্পর্ক ঠিক রাখতে হলে ঝগড়ার সময় যে কোনো একজনকে ঠাণ্ডা থাকতে হবে। তা না হলে ঝগড়ার পরবর্তীতে সম্পর্ক বজায় থাকবে না। তাই ঝগড়া করার সময় আপনি থেমে যান, তার কথাগুলো শুনুন।

ঝগড়ার বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করুন

বুকের ভেতর অভিমান জমিয়ে রেখে কষ্ট পাওয়া কি দরকার। বরং ঝগড়ার পরও সম্পর্ক আবার নতুন করে মধুরতা ফিরিয়ে আনার চেষ্টা করুন। ঝগড়ার বিষয়টি যেটাই হোক না কেন মিটিয়ে ফেলবেন। এর রেশ টেনে পরবর্তীতে আর ঝগড়া করবেন না।

ক্ষমা চান

ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না, বরং এতে উদার ও বড় মনের পরিচয় মেলে। এতে করে দুজনের প্রতি শ্রদ্ধাও বাড়বে, সম্পর্কও হবে দীর্ঘস্থায়ী। তাই ভুল যারই হোক না কেন একজন অপরজনের কাছে ক্ষমা চেয়ে নিন।

অতীতে মধুর স্মৃতি মনে করুন

ঝগড়ার পর মন অশান্ত থাকে। ঠিক এ সময় অতীতে আপনাদের একসঙ্গে কাটানো মধুর সম্পর্ক মনে করেন এবং সঙ্গীর সঙ্গেও শেয়ার করুন। দেখবেন তারও মন ভালো হয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *