নীল বিকিনিতে ভক্তদের হৃদয়ে ঝড় তুললেন মিমি! রক্তবীজ ২-র নতুন গান কতটা জমলো? দেখুন

বহু প্রতীক্ষিত বাংলা ছবি ‘রক্তবীজ-২’ মুক্তির একেবারে দোরগোড়ায়। আগামী ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসতে চলেছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি। আর সেই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত রোম্যান্টিক গান ‘চোখের নীলে’।
বুধবার মুক্তি পাওয়া এই গানে কণ্ঠ দিয়েছেন নবাগতা শিল্পী সূচন্দ্রিকা গোলদার। তবে গানের সুর ছাপিয়ে দর্শকদের চোখে পড়েছে মিমি চক্রবর্তীর সাহসী অবতার। নীল বিকিনিতে তার সাবলীল উপস্থিতি ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। ছবিতে পুলিশ কর্তা সংযুক্তা এবং পঙ্কজের ভূমিকায় রয়েছেন মিমি ও আবির চট্টোপাধ্যায়। এই রোম্যান্টিক গানের দৃশ্য থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, এবার তাদের মধ্যে এক গভীর প্রেম সম্পর্ক গড়ে উঠবে।
প্রেমের পাশাপাশি ‘রক্তবীজ-২’ যে ভরপুর অ্যাকশনে ঠাসা, তার প্রমাণ মিলেছে ছবির জমকালো টিজারে। গুলি-বোমা-বন্দুকের খেলা দিয়ে সাজানো ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, প্রথম ছবির মতোই এই ছবির গল্পও ভারত-বাংলাদেশের কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন নিয়েই এগোবে। ছবির মূল প্লট হলো, যখনই দুই দেশের সম্পর্ক বন্ধুত্বের দিকে যায়, তখনই নতুন কোনো চক্রান্ত শুরু হয়।
‘রক্তবীজ’-এর সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি, যা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জীবনের আদলে তৈরি। শোনা যায়, একসময় প্রণব মুখোপাধ্যায় তার শ্বশুরবাড়ি দেখতে বাংলাদেশের নড়াইল জেলার ভদ্রবিলা গ্রামে গিয়েছিলেন। হেলিকপ্টার থেকে শুরু করে পুরো গ্রামজুড়ে তাকে বরণ করার যে উৎসবের আয়োজন হয়েছিল, সেই ঘটনাবলীই কি এই ছবিতে ফুটিয়ে তোলা হবে? অনুরাগীদের মনে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে।
প্রথম ছবির মতো এবারও মুখ্য চরিত্রে আছেন আবির, মিমি এবং ভিক্টর। নতুন সংযোজন অঙ্কুশ হাজরা এবং কৌশানী মুখোপাধ্যায়। ট্রেলারে অঙ্কুশকে এক শীতল খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছে, যার একটাই মূল মন্ত্র, “মানুষের থেকে মকসদ বড়!” ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ‘ব্যান্ডিট কুইন’ খ্যাত অভিনেত্রী সীমা বিশ্বাসও। সব মিলিয়ে, ‘রক্তবীজ-২’ অ্যাকশন, রোম্যান্স এবং রাজনৈতিক থ্রিলারের এক দুর্দান্ত মিশ্রণ হতে চলেছে।