এই বছর ফলহারিণী অমাবস্যা কবে পড়ছে? কতক্ষণ থাকবে এই তিথি? রইল পঞ্জিকামত

প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় ফলহারিণী অমাবস্যা। হিন্দুশাস্ত্রের রীতি মেনে এই দিনে দেবী কালীর পুজো করা হয়। বিশ্বাস করা হয়, এই তিথিতে দেবী শক্তি সমস্ত অশুভ ফল হরণ করে শুভ ফল প্রদান করেন। তাই এই অমাবস্যাকে ফলহারিণী অমাবস্যা বলা হয়। এই দিনে দেবী কালীর পুজো করলে অশুভ ফল নাশ হয় বলে শাস্ত্রে মান্যতা রয়েছে।

ফলহারিণী অমাবস্যা ২০২৫: তারিখ ও সময়
ফলহারিণী অমাবস্যা ২০২৫-এর তারিখ ও সময় নিয়ে অনেকের মনে কৌতূহল রয়েছে। পঞ্জিকা অনুসারে, দেখে নেওয়া যাক কখন এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং কতক্ষণ থাকবে:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

অমাবস্যা তিথি শুরু: ২৬ মে, ২০২৫, সোমবার, দুপুর ১২টা ১৩ মিনিট থেকে।
অমাবস্যা তিথি সমাপ্ত: ২৭ মে, ২০২৫, মঙ্গলবার, সকাল ৮টা ৩২ মিনিটে।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

অমাবস্যা তিথি শুরু: ২৬ মে, ২০২৫, সোমবার, সকাল ১১টা ৭ মিনিট থেকে।
অমাবস্যা তিথি সমাপ্ত: ২৭ মে, ২০২৫, মঙ্গলবার, সকাল ৮টা ৪৪ মিনিটে।
১০ পাপ থেকে মুক্তি
কথিত আছে, জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যায় ১০ প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই দিনে ব্রহ্ম মুহূর্তে গঙ্গাস্নান করলে পাপমুক্তি হয় বলে মনে করা হয়। শাস্ত্রে ১০ ধরনের পাপের কথা বলা হয়েছে, যা শারীরিক, মৌখিক এবং মানসিক হতে পারে:

শারীরিক পাপ: চুরি করা, সহিংসতা এবং ব্যভিচার।
মৌখিক পাপ: কথার মাধ্যমে সংঘটিত পাপ।
মানসিক পাপ: মনের দ্বারা সংঘটিত পাপ, যেমন মনে মনে কারো সম্পর্কে খারাপ ধারণা করা, মিথ্যাচারে জড়িয়ে পড়া বা কোনো সম্পদ বা সম্পত্তি আত্মসাৎ করার চিন্তা করা।
ফলহারিণী অমাবস্যায় পুজোর পদ্ধতি
এই দিনে দেবীকে মরসুমি ফল দিয়ে পুজো করার রীতি প্রচলিত। অনেক পীঠস্থানে এদিন দেবীকে ফুলের বদলে ফল দিয়ে সাজানো হয়। মূলত, এদিন দেবীকে সবচেয়ে প্রিয় ফল নিবেদন করা হয় এবং এক বছর সেই ফল না খাওয়ার রীতি রয়েছে। বিশ্বাস করা হয়, এক বছরের মধ্যে মনস্কামনা পূরণ হলে সেই প্রসাদী ফল গঙ্গায় ভাসিয়ে দিতে হয়।