অকালে প্রয়াত হলেন অভিনেতা মুকুল দেব, বলিউডের পরিচিত নাম, শোকে বিনোদন জগৎ

বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মাত্র ৫৪ বছর বয়সে মারা গেছেন। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। অভিনেতার পরিবার সূত্রে খবর, তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মুকুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বন্ধু এবং ‘সন অফ সর্দার’ ছবির অভিনেতা বিন্দু দারা সিং, যিনি আক্ষেপ করে বলেছেন যে মুকুল আর কোনোদিন নিজেকে বড়পর্দায় দেখতে পারবেন না।
জানা গেছে, মা-বাবা মারা যাওয়ার পর মুকুল দেব নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন। তিনি খুব একটা বাড়ির বাইরে বেরোতেন না বা কারও সঙ্গে দেখা করতেন না। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে রাখা হয়। গত ২৩ মে (বৃহস্পতিবার) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মুকুল দেবের প্রয়াণের খবর বলিউডে শোকের ছায়া ফেলেছে। বলিউডে তিনি অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। মডেল হিসেবে কর্মজীবন শুরু করলেও, পরে তিনি অভিনয়ে আসেন। ‘দস্তক’, ‘সরফরোশ’, ‘ওয়াজুদ’, ‘হিম্মতওয়ালা’, ‘কোহরাম’, ‘জাস্ট ম্যারেড’, ‘দে তালি’, ‘রজনী’ সহ একাধিক হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছেন। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু এবং বাংলা ছবিতেও মুকুল দেবকে দেখা গেছে।
বাংলা ছবির মধ্যে ‘অভিসন্ধী’, ‘আওয়ারা’, ‘বচ্চম’, ‘সুলতান: দ্য সেভিয়ার’-এ তিনি অভিনয় করেন। ‘দস্তক’ সিনেমায় সুস্মিতা সেনের বিপরীতে নায়কের ভূমিকায় অভিনয় করলেও, তিনি বেশিরভাগ ছবিতেই পার্শ্ব চরিত্র এবং খলনায়কের ভূমিকায় নজর কেড়েছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বলিউডে শোকের ছায়া নেমে আসে। অনেক তারকাই তার এই আকস্মিক মৃত্যুকে মেনে নিতে পারছেন না। মুকুলের ভাই রাহুল দেবও বলিউডে খলনায়কের চরিত্রের জন্য বেশ জনপ্রিয়।
মুকুল দেবের মৃত্যু ভারতীয় চলচ্চি