ওলোটপালট TRP, পরিণীতাকে ছাড়িয়ে গেল পরশুরাম! প্রথম স্থান কার দখলে? একনজরে দেখেনিন তালিকা

চলতি সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকা একাধিক চমক নিয়ে এসেছে। বিশেষ করে সকলকে অবাক করে দিয়ে ‘পরিণীতা’-কে পিছনে ফেলে সরাসরি দ্বিতীয় স্থানে উঠে এসেছে নতুন ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’। তবে শীর্ষস্থান হাতছাড়া হয়নি ‘জগদ্ধাত্রী’-র। মাঝে কিছু সপ্তাহের জন্য সিংহাসন হারালেও দ্রুত পুনরুদ্ধার করে আবারও নিজেদের আধিপত্য কায়েম করেছে ‘জগদ্ধাত্রী’, ৭.১ পয়েন্ট নিয়ে এটিই এবারের টিআরপি টপার।

দ্বিতীয় স্থানে ৬.১ পয়েন্ট নিয়ে যৌথভাবে রয়েছে দুটি ধারাবাহিক – ‘পরশুরাম আজকের নায়ক’ এবং ‘ফুলকি’। ‘ফুলকি’ গত সপ্তাহের মতো এবারও নিজেদের জায়গা ধরে রেখেছে। তবে প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে পয়েন্টের বেশ বড় ব্যবধান লক্ষ করা যাচ্ছে। ৬.০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে এসেছে ‘পরিণীতা’। ৫.৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান অধিকার করেছে স্টার জলসার ধারাবাহিক ‘রাঙামতী তীরন্দাজ’। এবং ৫.৪ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলের ‘চিরদিনই তুমি যে আমার’।

এক নজরে দেখে নিন এই সপ্তাহের সেরা ১০ ধারাবাহিক কারা (পয়েন্ট সহ):

প্রথম: জগদ্ধাত্রী (৭.১)
দ্বিতীয়: ফুলকি / পরশুরাম আজকের নায়ক (৬.১)
তৃতীয়: পরিণীতা (৬.০)
চতুর্থ: রাঙামতী তীরন্দাজ (৫.৬)
পঞ্চম: চিরদিনই তুমি যে আমার (৫.৪)
ষষ্ঠ: কথা (৫.১)
সপ্তম: গৃহপ্রবেশ (৫.০)
অষ্টম: চিরসখা / গীতা এলএলবি / অনুরাগের ছোঁয়া + রোশনাই এর প্রথম ১৫ মিনিট (৪.৬)
নবম: কোন গোপনে মন ভেসেছে (৪.৫)
দশম: মিত্তির বাড়ি (৩.৭)
এবার দেখে নেওয়া যাক নন-ফিকশন শো-গুলির ফলাফল। দিদি নম্বর ওয়ান-এর সানডে স্পেশ্যাল এপিসোড পেয়েছে ৫.৬ পয়েন্ট। অন্যদিকে, ড্যান্স বাংলা ড্যান্স-এর ঝুলিতে এসেছে মাত্র ৩.৫ পয়েন্ট। সোম থেকে শুক্রবারের দিদি নম্বর ওয়ান পেয়েছে যথাক্রমে ১.১ এবং ১.৭ পয়েন্ট।