“১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা”-মুর্শিদাবাদে নিহতদের পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রী মমতার

মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির ঘটনায় নিহত তিনজনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদানের কথা জানান।
পাশাপাশি, মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছেন। যাঁদের বাড়িঘর ভেঙে গিয়েছে, তাঁদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের অধীনে ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়াও, অশান্তিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। যাঁদের দোকানপাট ভাঙচুর হয়েছে, তাঁদের ক্ষতির পরিমাণ হিসেব করে নির্দিষ্ট আর্থিক সাহায্য প্রদানের জন্য মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে আশা করা যাচ্ছে। রাজ্য সরকার দ্রুততার সঙ্গে ক্ষতিপূরণ এবং পুনর্গঠনের কাজ শুরু করবে, এমনটাই প্রত্যাশা সকলের।