OMG! প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায়, রেগে গিয়ে মেয়েকে হত্যা করলেন বাবা

বিহারের সমস্তিপুরে এক তরুণীকে খুনের অভিযোগে তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি ‘সম্মানরক্ষার্থে’ হত্যা (অনার কিলিং)-এর ঘটনা। বুধবার (৯ই এপ্রিল) বাড়ির একটি পরিত্যক্ত বাথরুম থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তরুণীর নাম সাক্ষী। গত ৭ই এপ্রিল তাকে খুন করে বাড়ির ভেতরেই একটি অব্যবহৃত বাথরুমে মরদেহ ঢুকিয়ে তালাবন্ধ করে রাখা হয়েছিল।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, সাক্ষী অন্য জাতের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। ওই যুবক তাদের পাশের গ্রামেই থাকতেন এবং সাক্ষীর সঙ্গে একই কলেজে পড়তেন।

সাক্ষীর মামা বিপিন কুমার জানিয়েছেন, গত ৪ঠা মার্চ সাক্ষী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে দিল্লি চলে গিয়েছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন।

এই মর্মান্তিক ঘটনায় সাক্ষীর বাবা মুকেশ সিংহকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ হত্যার Motive ও অন্যান্য সম্ভাব্য কারণ খতিয়ে দেখছে। ‘অনার কিলিং’-এর সন্দেহে এই গ্রেফতারি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

সূত্র: এনডিটিভি