বিশেষ: মঙ্গলের প্রবেশ ঘটবে কর্কটে, জেনেনিন কোন রাশিতে কেমন প্রভাব ফেলবে জানুন

জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের একটি বিশেষ স্থান রয়েছে। সাধারণত মঙ্গলকে শুভ গ্রহ হিসেবেই গণ্য করা হয়। এই গ্রহ প্রায় প্রতি মাসেই রাশি পরিবর্তন করে এবং এর ফলে প্রতিটি রাশির জাতক-জাতিকার জীবনে নানা ধরনের প্রভাব পড়ে। এছাড়াও, মঙ্গলের প্রভাবে বিভিন্ন প্রকার যোগ ও রাজযোগের সৃষ্টি হয়।

এপ্রিল মাসের ৩ তারিখ রাত ১টা ৩২ মিনিটে মঙ্গল গ্রহ তার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করেছে। এই রাশিতে মঙ্গল আগামী ৭ই জুন পর্যন্ত অবস্থান করবে। এই সময়কালে কিছু রাশির জন্য অত্যন্ত শুভ সময় শুরু হতে চলেছে, আবার কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে পারে কঠিন সময়। অনেক ক্ষেত্রেই তারা সাফল্যের মুখ নাও দেখতে পারেন। আসুন জেনে নেওয়া যাক মঙ্গল গোচরের ফলে ১২টি রাশির উপর কেমন প্রভাব পড়বে:

মেষ রাশি: মেষ রাশির জাতকদের জন্য এটি অত্যন্ত শুভ সময়। মঙ্গল আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে, যা আপনাকে যা চাইবেন তাই করার সাহস যোগাবে। মানসিক কষ্ট কমবে এবং পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। শরীরও সাধারণত ভালো থাকবে। জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন এবং আর্থিক লাভের সম্ভাবনাও প্রবল। তবে, ভ্রমণের সময় সাবধানে থাকুন এবং মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

বৃষ রাশি: বৃষ রাশির জন্য এই সময়টি মিশ্র ফল দেবে। আয় বৃদ্ধি পেলেও খরচও বাড়তে পারে। ব্যবসায় ধৈর্য ধরে কাজ করুন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন সুখের হবে।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর মঙ্গল গোচরের শুভ প্রভাব পড়বে। শরীর ভালো থাকবে এবং পারিবারিক সম্পর্কের উন্নতি হবে। তবে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। মঙ্গলের নেতিবাচক প্রভাব এড়াতে হনুমানজির পূজা করতে পারেন।

কর্কট রাশি: কর্কট রাশির জন্য এই সময়টি একেবারেই শুভ নয়। নানান সমস্যা দেখা দিতে পারে এবং শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষত মাথাব্যথা বাড়তে পারে। দাম্পত্য জীবনে কলহ দেখা দিতে পারে। বড় ব্যবসায় বিনিয়োগ করার আগে সাবধান থাকুন এবং পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।

সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের জন্য মঙ্গল গোচরের মিশ্র প্রভাব থাকবে। জীবনে নানা ধরনের সমস্যা আসতে পারে। তবে যারা বিদেশ ভ্রমণ করতে চান বা আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট, তাদের জন্য ভালো সময়। চাকরির জন্য দূরে কোথাও যাওয়ার সুযোগ আসতে পারে এবং আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

কন্যা রাশি: কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গল শুভ প্রভাব ফেলবে। পরিবেশ অনুকূল থাকবে এবং কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। বন্ধু-বান্ধবদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। বিবাহিত জীবনও সুখের হবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।

তুলা রাশি: তুলা রাশির উপর মঙ্গল গ্রহের শুভ প্রভাব পড়ায় জীবনের বাধা দূর হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। অংশীদারিত্বের ব্যবসায় বিনিয়োগ করলে লাভবান হতে পারেন। তবে অযথা কারও সঙ্গে তর্কে জড়াবেন না। কর্মক্ষেত্রে উন্নতি ও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জন্য মঙ্গল গোচরের মিশ্র প্রভাব থাকবে। অলসতা বৃদ্ধি পেতে পারে। সন্তানের বিষয়ে ভালো খবর পেতে পারেন। নিজের শরীরের যত্ন নিন, কোমরের ব্যথায় ভুগতে হতে পারে। বুঝে শুনে কাজ করুন এবং এই সময়কালে দীর্ঘ যাত্রা এড়িয়ে যাওয়াই ভালো।

ধনু রাশি: ধনু রাশিতে মঙ্গল দুর্বল অবস্থায় থাকবে, তাই মানসিক চাপ বাড়তে পারে এবং হজমের সমস্যা দেখা দিতে পারে। বিনিয়োগের জন্য সময়টি অনুকূল নয়। বিবাহিত জীবনেও সমস্যা আসতে পারে। পরিবারের সঙ্গে ভালো থাকার চেষ্টা করুন এবং মাথা ঠান্ডা রেখে কাজ করুন। কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে।

মকর রাশি: মকর রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গল গ্রহের শুভ প্রভাব থাকবে। পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। দাঁত ও হাড়ের সমস্যা হতে পারে। ভাইবোন, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তবে অযথা তর্কে জড়ানো উচিত নয়। মঙ্গল আপনার সপ্তম ঘরে অবস্থান করবে।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের জন্য সুখের সময় শুরু হতে চলেছে। তবে সব কাজ সতর্কতার সঙ্গে করতে হবে। পরিবেশ আপনার অনুকূলে থাকবে। বিবাহিত জীবন সুখের হবে এবং কর্মক্ষেত্রে উন্নতি লাভ করবেন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকাদের উপর মঙ্গল গ্রহের শুভ প্রভাব পড়বে। পারিবারিক জীবনে সতর্ক থাকতে হবে। মঙ্গল দুর্বল অবস্থায় থাকায় মানসিক চাপ ও হজমের সমস্যা হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে সাবধান থাকুন এবং বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে। পরিবারের সঙ্গে ভালো থাকার চেষ্টা করুন এবং মাথা ঠান্ডা রেখে কাজ করুন।