শুভেন্দুর ‘হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ’ মন্তব্যে সমর্থন দিলীপ ঘোষের

হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে।’ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় এই কথা বলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর এই মন্তব্যের প্রতি সমর্থন জানালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দুর পাশে দাঁড়িয়ে দিলীপ বলেন, “হিন্দুরাও একদিন বলবে, নো ভোট টু টিএমসি।”
আর মাত্র এক বছর পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস যেমন বিজেপিকে লাগাতার আক্রমণ করছে, তেমনই পালটা জবাব দিচ্ছে বিরোধী শিবিরও। সম্প্রতি ইদের দিনে রেড রোডে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, “আমি স্বামী বিবেকানন্দের ধর্ম পালন করি, রামকৃষ্ণের ধর্ম পালন করি। জেনে বুঝে একটা নোংরা ধর্ম যেটা এই জুমলা পার্টি বানিয়েছে, সেই ধর্ম আমি মানি না।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতেই সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলার জন্য ক্ষমা চাইছেন, ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে।”
এই প্রসঙ্গে আরও পড়ুন:
দিলীপ ঘোষ: ‘বাড়াবাড়ি করলে ইলেকশন পর্যন্ত চলবে’, রামনবমী নিয়ে বড় ঘোষণা দিলীপের
বাংলাদেশির কত রূপ: ভারতে বিয়ে, ধোঁকা, পরকীয়া, ভুয়ো ভোটার কার্ড…
বিজেপি: ৭০ শতাংশ! নতুন মুখ দিয়েই বাংলা দখল করতে চায় বিজেপি?
রামনবমী নিয়ে এবার হাইকোর্টে বিশ্ব হিন্দু পরিষদ
শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, “মুসলিম অধ্যুষিত একটা বুথে তৃণমূল ৯০০ ভোট পায়। আমরা ৯টা পাই। ঘোষিত-অঘোষিত হয়েছে। সিপিএম এখানে স্লোগান দেয়, নো ভোট টু বিজেপি। কার স্বার্থে? আজ যদি এধরনের হিন্দু ধর্ম বিরোধী পার্টি, যে প্রকাশ্যে হিন্দুদের ক্ষতি করছে, গালিগালাজ করে, তাকে যদি হিন্দুরা বয়কট করে, সেই অধিকার রয়েছে। হিন্দুরাও একদিন বলবে, নো ভোট টু টিএমসি।”
অন্যদিকে, বর্ষীয়ান তৃণমূল নেতা মদন মিত্র শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করেছেন।