বাংলাদেশের রাজনীতিতে বড় চমক! মন্ত্রিসভায় যুক্ত হলেন নতুন ৫ মুখ, পূর্ণ মন্ত্রী হলেন কে?

বাংলাদেশের মন্ত্রিসভার আকার আরও বড় করা হয়েছে। নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন তিনজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী। পাশাপাশি, প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা একজনকে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। বঙ্গভবনে রাষ্ট্রপতির নিকট শপথ গ্রহণের মধ্য দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেন।
মন্ত্রিসভায় নতুন যারা যুক্ত হলেন:
-
পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন যাঁেরা:
-
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
-
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।
-
পার্বত্য জেলা বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু।
-
এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা এম রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
-
-
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যাঁেরা:
-
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
-
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
-
নতুন এই সদস্যদের কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে পরবর্তীতে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।