Aadhaar-PAN Card লিঙ্ক করাননি? পড়তে পারেন সমস্যায়! ১ এপ্রিল থেকে পাবেন না এই টাকা

মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ, আর তার সঙ্গেই কার্যকর হতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। আধার-প্যান লিঙ্কিং থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড, ডিম্যাট অ্যাকাউন্ট এবং UPI সংক্রান্ত নিয়মে আসছে বড় পরিবর্তন, যা কোটি কোটি মানুষের উপর প্রভাব ফেলবে।
দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকার আধার ও প্যান কার্ড লিঙ্ক করার ওপর জোর দিচ্ছে। একাধিকবার সময়সীমা বাড়ানোর পর, এখন লিঙ্ক করতে হলে ₹1000 জরিমানা দিতে হবে।
যারা এখনও লিঙ্ক করেননি, তাদের জন্য ১ এপ্রিল থেকে সমস্যা বাড়তে পারে—
✔️ ডিভিডেন্ড পাওয়া বন্ধ হবে।
✔️ মূলধন ও বেতনের উপর TDS চার্জ বেড়ে যাবে।
✔️ ফর্ম ২৬এএস-এ কোনও ক্রেডিট পাবেন না।
মিউচুয়াল ফান্ড ও ডিম্যাট অ্যাকাউন্টের নতুন নিয়ম
✔️ ১ এপ্রিল থেকে SEBI-র নতুন নিয়ম অনুযায়ী, সমস্ত ব্যবহারকারীকে KYC ও নমিনি তথ্য আপডেট ও ভেরিফাই করতে হবে।
✔️ যদি কেউ তা না করেন, তাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
UPI ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
✔️ NPCI-র নতুন নিয়ম অনুযায়ী, যদি আপনার UPI লিঙ্ক থাকা মোবাইল নম্বর দীর্ঘদিন ধরে বন্ধ থাকে, তাহলে ১ এপ্রিল থেকে UPI আইডি নিষ্ক্রিয় হয়ে যাবে।
এই পরিবর্তনগুলি কার্যকর হওয়ার আগে প্রয়োজনীয় আপডেট করে নিন, না হলে বড় সমস্যায় পড়তে পারেন!