OMG! ঝাঁপিয়ে পড়়ে শ্যালকের অণ্ডকোষে কামড় জামাইবাবুর, দৃশ্য দেখে হতবাক স্ত্রী!

দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের মাকালতলা গ্রামে এক নৃশংস ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে জামাইবাবুর কামড়ে গুরুতর জখম হয়েছেন শ্যালক। স্ত্রীর সামনেই শ্যালকের অণ্ডকোষ কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে জামাইবাবুর বিরুদ্ধে। আক্রান্ত যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাকালতলার বাসিন্দা রবীন মণ্ডলের সঙ্গে তাঁর জামাইবাবু মুন্না সাউয়ের দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। অভিযোগ, মুন্না কোনো কাজ করতেন না এবং এই কারণে তাঁর স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া হতো। সোমবার রাতে এই বিষয় নিয়ে প্রতিবাদ করেন শ্যালক রবীন।

অভিযোগ, বচসার এক পর্যায়ে মুন্না আচমকা রবীনের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং মারধর করার পর তাঁর অণ্ডকোষে কামড় বসিয়ে মাংসপিণ্ড ছিঁড়ে নেন। রক্তাক্ত ও যন্ত্রণাকাতর অবস্থায় রবীনকে পরিবারের সদস্যরা উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন রবীন জানান, এর আগেও মুন্না একই ভাবে তাঁর ওপর হামলা চালিয়েছিলেন এবং কানেও কামড় দিয়েছিলেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মুন্না সাউ পলাতক। ঘুটিয়ারি শরিফ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।