“সেট থেকে ছুড়ে ফেলে দেব”-সকলের সামনেই মিঠুনপুত্রকে হুমকি সালমানের

সালমান খান, বলিউডে তার দাপট ঠিক কতটা তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ভাইজানের নামে একশ্রেণি রীতিমত কাপতে থাকেন। তবে সালমান খান সকলকে বেশ কাছে টেনে নিতেই পছন্দ করেন।

যদিও তিনি ভীষণ মুডি। কখনও মেজাজ হারিয়ে কাউকে আক্রমণ করে ফেলেন, কখনও আবার বুকে টেনে বলিউডে কাজ করতে সাহায্য করেন।

এমন উদাহরণও প্রচুর রয়েছে বলিউডে। যেখানে বারবার সালমানকে দেখা গেছে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিতে। তবে একটা বিষয় তিনি মোটেও পছন্দ করেন না, তা হলো তার বয়স নিয়ে টানাটানি। একবার মিঠুন পুত্র নমশি চক্রবর্তীর ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল এ বিষয়ে।

তখন তিনি ‘ব্যাড বয়’ ছবির শুট সবে মাত্র শেষ করেছেন। পাশেই চলছিল সালমানের ‘রাধে’ ছবির শুট। সেদিন তিনি স্থির করেছিলেন তিনি সালমান খানের সঙ্গে দেখা করবেন।

পরিকল্পনা অনুযায়ী শুটিংসেটে গিয়ে অভিনেতার পা স্পর্শ করে প্রণামের চেষ্টা করেন মিঠুনপূত্র। কিছু বুঝে ওঠার আগেই রেগে যান সালমান।

অভিনেতার ছেলেকে উদ্দেশ্য করে বলেন, ‘কোনোদিন আর এই কাজ করবে না। যদি কখনো তুমি এমনটা আবারও করো তাহলে তোমাকে সেট থেকে ছুড়ে ফেলে দেব।’

পুরো ঘটনায় ভয় পেয়ে যান নমশি। এরপরই হেসে ফেলে মিঠুনপুত্রকে বুকে টেনে নেন সালমান।

সেই ঘটনা উল্লেখ করে নমশি চক্রবর্তী বলেন, ‘সেটাই নিয়ম হয়, সালমানের পা ছোয়া যাবে না।’

নমশি প্রথম নন, এর আগে একই অভিজ্ঞতা হয়েছিল বরুণ ধাওয়ানের। তিনিও ঠিক এমনই এক কাণ্ড ঘটিয়ে বসেছিলেন।

ছোট থেকে বরুণ দেখতেন, সালমান খানকে তার বাবা ডেভিড ধাওয়ানের ফ্রেমে অভিনয় করতেন। তখন থেকেই সালমানকে ছোট্ট বরুণ আঙ্কেল অর্থাৎ কাকা বলতেন।

সেই অভ্যাস থেকে গেছে বড় হয়েও। সালমানকে প্রকাশ্যে সালমান আঙ্কেল বলতেই তিনি চড় মারতে এগিয়ে আসেন। স্পষ্ট জানিয়েছিলেন ‘ভাই বোল’, অর্থাৎ ‘ভাই বলো’।

Editor001
  • Editor001