আইফোন ১৬ সেপ্টেম্বরেই আসছে বাজারে! ভারতে কত দাম? কী কী থাকছে বিশেষফিচার ?

সেপ্টেম্বরেই বাজারে আসছে নতুন আইফোন ১৬ সিরিজ! অ্যাপলের এই ঘোষণায় ইতিমধ্যেই আইওএস ব্যবহারকারীরা উচ্ছ্বসিত। কিন্তু এই নতুন আইফোনগুলোতে আছে কী কী নতুন ফিচার? দাম কত হবে? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
কবে লঞ্চ হবে আইফোন ১৬?
আগামী ৯ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় ক্যালিফোর্নিয়ার অ্যাপেল পার্ক থেকে লঞ্চ হবে এই নতুন সিরিজ।
কি কি মডেল থাকবে?
আইফোন ১৬ সিরিজে থাকবে চারটি মডেল:
আইফোন ১৬
আইফোন ১৬ প্লাস
আইফোন ১৬ প্রো
আইফোন ১৬ প্রো ম্যাক্স
কী কী নতুন ফিচার থাকছে?
দারুণ প্রসেসর: আইফোন ১৬ ও ১৬ প্লাসে থাকবে বায়োনিক এ১৮ চিপ, আর ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সে থাকবে বায়োনিক এ১৮ প্রো।
কৃত্রিম বুদ্ধিমত্তা: চারটি মডেলেই থাকবে অ্যাপেল ইন্টালিজেন্স।
দারুণ ব্যাটারি: সব মডেলের ব্যাটারি ক্ষমতা আগের চেয়ে বেশি।
দ্রুত চার্জিং: প্রো মডেল দুটিতে থাকবে ৪০ ওয়াটের চার্জিং সাপোর্ট।
নতুন ‘ক্যাপচার’ বোতাম: এই বোতাম টিপলেই সরাসরি ক্যামেরা খুলে যাবে।
দারুণ ক্যামেরা: আইফোন ১৬ প্রো ও প্রো ম্যাক্সে থাকবে ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং একটা ৫ এক্স অপটিকাল জুম লেন্স।
বড় ডিসপ্লে: প্রো মডেল দুটির ডিসপ্লের আকার বেড়েছে।
পাতলা বেজেল: ডিসপ্লের বেজেল আরও পাতলা করা হয়েছে।
কোথায় দেখবেন লঞ্চ ইভেন্ট?
আপনি অ্যাপেল টিভি, ইউটিউব বা অ্যাপেল ইভেন্ট ওয়েব পেজে সরাসরি এই লঞ্চ ইভেন্ট দেখতে পারবেন।
কত দাম হবে?
ভারতে আইফোন ১৬-র বেস মডেলের দাম প্রায় ৬৭,১০০ টাকা হতে পারে। তবে এখনও পর্যন্ত অ্যাপেলের তরফ থেকে নিশ্চিত দাম জানানো হয়নি।