ভূমিধসে বিপর্যস্ত ওয়েনাড়ে চোরের উপদ্রব, ফাঁকা বাড়িগুলিতে চলছে অবাধ লুন্ঠন

ওয়ানাড়ের ভূমিধসে সর্বস্ব হারিয়ে মানুষগুলো সহায় সম্বলহীন হয়ে পড়েছে। ধসের ভয়ে বাড়ি ছেড়ে যাওয়া মানুষদের ফাঁকা বাড়ি লুট করার অভিযোগ উঠেছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা।
ওয়ানাড়ের ভূমিধসে পড়ে যাওয়া মানুষগুলো যখন নিজেদের বাড়িঘর ফেলে প্রাণ বাঁচাতে ছুটছিলেন, তখনই তাদের পিছনে চোরেরা হানা দিতে শুরু করেছে। ফাঁকা বাড়িগুলো লুট করে মানুষগুলোর দুঃখে আরও ভাগ বাড়িয়েছে।”
ওয়ানাড়ের ভূমিধসে বিধ্বস্ত এলাকায় চুরির ঘটনা বাড়ছে। ভূমিধসে আশ্রয়হীন হয়ে পড়া মানুষগুলোর ফাঁকা বাড়ি লুট হওয়ায় তারা প্রশাসনের কাছে রাতের টহলদারি বাড়ানোর আর্জি জানিয়েছে।
ভুক্তভোগীর কথায়, ‘এলাকায় ধস নামার জেরে বাড়ি থেড়ে নিরাপদ স্থানে চলে যাই। কিন্তু বাড়ি ফিরে দেখি দরজা-জানলা ভাঙা।’
দুষ্কৃতীরা এখন জামাকাপড় পর্যন্ত চুরি করছে বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় প্রশাসন জানিয়েছে, উপদ্রুত এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ করা বা দুর্গতদের বাড়িতে ঢোকা নিষিদ্ধ। চুরি আটকাতে পুলিশ টহল বাড়িয়েছে।