“এবার আমায় মন্ত্রী করা হোক”,-ভোটে জিতেই দাবি BJP -র বঙ্গ সাংসদদের

সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি এবার সার্জারি গর্তে নির্ভর করতে হচ্ছে শরিকদের উপর। আর সেই সুযোগে শরিকরা করছে একের পর এক বিভিন্ন রকমের দাবি। তা সত্ত্বেও এবার বাংলার বিজেপি নেতৃত্বরা দেখছে পূর্ণ মন্ত্রিত্ব লেভার স্বপ্ন।
ইতি মধ্যে দলের জারি করা নির্দেশিকা মেনে সকল বিজয়ী সাংসদ পারি দিচ্ছে দিল্লিতে।
সেখানে পৌঁছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সংবাদমাধ্যমে বলেন, ‘মন্ত্রিত্ব কে না চায়, আমিও চাই। এ রাজ্যের বিজেপি সাংসদদের মধ্যে আমিই সব থেকে সিনিয়র। তিনবারের সাংসদ। বিধায়কও ছিলাম। তা ছাড়া বেশ কিছু বছর আমি দলের যুব মোর্চার সভাপতিরও দায়িত্বও সামলেছি। ফলে আমার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার যোগ্যতা আছে।’
বিজেপির আরও এক সাংসদের কথায়, ‘বাংলায় আমাদের আসন কমেছে। কর্মীদের মনোবল ভেঙে গিয়েছে। এখনই তো সময় রাজ্য থেকে কয়েকজনকে মন্ত্রী করার।’
নীতীশ, চন্দ্রবাবুদের দাবি-দাওয়া নিয়ে দিলীপের কটাক্ষ, ‘হাতি কাদায় পড়লে ব্যাঙ লাথি মারে। তবে মোদী-শাহ জুটিকে আমি চিনি। ওঁরা পুরোনো পার্টনার। শরিকরা একটু বেশিই দর হাঁকছেন।’