‘পঞ্চায়েত ৩’ ক্রেজের মাঝেই ‘কোটা ফ্যাক্টরি ৩’ মুক্তির দিন ঘোষণা, জেনেনিন কবে?

হিন্দি ওয়েব সিরিজের জনপ্রিয় নাম ‘কোটা ফ্যাক্টরি’। দুটি সফল সিজনের পর এবার তৃতীয় সিজনের মুক্তির অপেক্ষায় ছিলেন দর্শকরা।

28 শে মে, ‘পঞ্চায়েত ৩’ মুক্তির পরই নেটফ্লিক্স ‘কোটা ফ্যাক্টরি’ সিজন ৩-এর মুক্তির দিন ঘোষণার একটি মজার ভিডিয়ো শেয়ার করে।

ভিডিয়োতে জিতু ভাইয়ার প্রশ্নেই লুকিয়ে ছিল মুক্তির দিন।

এবং তারপরই দর্শকদের আনন্দ আরও বেড়ে গেল যখন জানা গেল ২০ জুন নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘কোটা ফ্যাক্টরি’ সিজন ৩।

দ্য ভাইরাল ফিভার (TVF) প্রযোজিত এই সিরিজের মুক্তির দিন ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

জিতেন্দ্র কুমারের ‘পঞ্চায়েত ৩’ -এর ক্রেজ এখনও চোখে পড়ার মতো। এই মুহূর্তেই ‘কোটা ফ্যাক্টরি’ মুক্তির দিন ঘোষণা জিতু ভাইয়ার ভক্তদের জন্য বিনোদনের ডবল ডোজ।

নেটফ্লিক্স ইন্ডিয়া ইউটিউব-সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘কোটা ফ্যাক্টরি ৩’ -এর মুক্তির তারিখ সম্পর্কিত একটি ভিডিয়ো শেয়ার করেছিল।

ভিডিয়োতে জিতেন্দ্র কুমার একটি বোর্ড ধরে দাঁড়িয়েছেন।

তিনি বলছেন, “সবাই জিজ্ঞাসা করছে ‘কোটা ফ্যাক্টরি সিজন ৩’ কবে আসছে? জিতু ভাইয়া কবে আসছেন?”

উত্তরে তিনি বলেন, “আমি এখানে আছি এবং কোটা ফ্যাক্টরির নতুন মরশুম নিয়ে। এর তারিখটি নোট করা যাক। তারপরই ‘কোটা ফ্যাক্টরির রিলিজ ডেট জুন…’।”

জিতু ভাইয়া থেমে যেতেই দর্শকের উত্তেজনার পারদ চড়ল।

এখন থেকেই শুরু হয়ে গেছে ‘কোটা ফ্যাক্টরি’ দেখার কাউন্টডাউন।

২০ জুন, নেটফ্লিক্সে ‘কোটা ফ্যাক্টরি’ সিজন ৩-এর মুক্তির অপেক্ষায় দর্শকরা।