‘মুসলিমদের জন্য অপমানজনক’,-হাইকোর্টের রায়ে কোন কোন শ্রেণির OBC তকমা বাতিল?

কলকাতা হাইকোর্ট 2024 সালের 23 মে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) মামলায় রায় দিয়েছে যে, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক 2010 সাল থেকে জারি করা সমস্ত OBC সার্টিফিকেট বাতিল বৈধ।এই রায়ের মূলে ছিল রাজ্য সরকার কর্তৃক মুসলিমদের 77 টি শ্রেণিকে অনগ্রসর বলে চিহ্নিত করা।আদালত মনে করেছে যে, সমগ্র মুসলিম সম্প্রদায়কে অনগ্রসর বলে চিহ্নিত করা “অপমানজনক” এবং এটি রাজনৈতিক স্বার্থে করা হয়েছে।

বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার সমন্বয়ে গঠিত বেঞ্চ মন্তব্য করেছে যে, রাজনৈতিক লাভের জন্য নির্দিষ্ট সম্প্রদায়ের একটি অংশকে OBC তালিকাভুক্ত করা “ভোটব্যাঙ্ক রাজনীতি” ছাড়া আর কিছুই নয়।তারা আরও বলেছেন যে, এর ফলে সংশ্লিষ্ট শ্রেণিগুলি “নির্দিষ্ট রাজনৈতিক দলের উপর নির্ভরশীল” হয়ে পড়ে এবং তাদেরঅন্যান্য অধিকার থেকে বঞ্চিত করা হয়।এই ধরনের সংরক্ষণ ব্যবস্থা ভারতের সংবিধান এবং গণতন্ত্রের নীতির পরিপন্থী বলে আদালত মনে করে।

এই রায়ের ফলে প্রায় 5 লাখ OBC সার্টিফিকেট বাতিল হবে বলে আশঙ্কা করা হচ্ছে।রাজনৈতিক দলগুলি এই রায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে, তৃণমূল কংগ্রেস এটিকে “মুসলিম বিরোধী” পদক্ষেপ বলে আখ্যায়িত করেছে, অন্যদিকে বিজেপি রায়কে সমর্থন করেছে।

কলকাতা হাইকোর্টের রায়ে কোন কোন শ্রেণির উল্লেখ করা হয়েছে?
১) চাসাট্টি (চাষা)।

২) বেলদার মুসলিম।

৩) খোট্টা (মুসলিম)।

৪) সর্দার (মুসলিম)।

৫) নিকারি।

৬) মহলদার।

৭) ঢুকরে (মুসলিম)।

৮) বসনি (মুসলিম)।

৯) আবদাল (মুসলিম)।

১০) কান (মুসলিম)।

১১) টুটিয়া (মুসলিম)।

১২) গায়েন (মুসলিম)।

১৩) ভাটিয়া মুসলিম।

১৪) মিদ্যে (মুসলিম)।

১৫) মল্লিক (মুসলিম)।

১৬) কালান্দর (মুসলিম)।

১৭) লস্কর (মুসলিম)।

১৮) বৈদ্য (মুসলিম)।

১৯) জমাদার (মুসলিম)।

২০) ছুতোর মিস্ত্রি (মুসলিম)।

২১) দফাদার (মুসলিম)।

২২) মাল (মুসলিম)।

২৩) পাটনি/মাজি (মুসলিম)।

২৪) মুচি-চামার (মুসলিম)।

২৫) নেহারিয়া।

২৬) মুসলিম হালদার।

২৭) শিউলি (মুসলিম)।

২৮) মুসলিম মণ্ডল।

২৯) মুসলিম সাঁপুই।

৩০) মুসলিম বিশ্বাস।

৩১) মুসলিম মালি।

৩২) ঘোসি।

৩৩) দর্জি/ওস্তাগর/ইদ্রিসি।

৩৪) রাজমিস্ত্রি।

৩৫) ভাতিয়ারা।

৩৬) মোল্লা।

৩৭) ঢালি (মুসলিম)।

৩৮) তালপাখা বেনিয়া।

৩৯) মুসলিম পিয়াদা।

৪০) মুসলিম বারুজীবী/বারুই।

৪১) ব্যাপারি মুসলিম।

৪২) পেঞ্চি।

৪৩) ভাঙ্গি (মুসলিম)।

৪৪) ধাত্রী/দাই (মুসলিম)।

৪৫) ঘরামি (মুসলিম)।

৪৬) ঘোরখান (মুসলিম)।

৪৭) গোলদার (মুসলিম)।

৪৮) হালসানা (মুসলিম)।

৪৯) কয়াল (মুসলিম)।

৫০) নাইয়া (মুসলিম)।

৫১) শিকারি (মুসলিম)।

৫২) আদলদার (মুসলিম)।

৫৩) আখান/আকান/আকুঞ্জি (মুসলিম)।

৫৪) বাগ (মুসলিম)।

৫৫) চাপরাশি (মুসলিম)।

৫৬) চুরিহার (মুসলিম)।

৫৭) দপতরি (মুসলিম)।

৫৮) দেওয়ান (মুসলিম)।

৫৯) ধবক (মুসলিম)।

৬০) গাজি (মুসলিম)।

৬১) খান (মুসলিম)।

৬২) কোলু (মুসলিম)।

৬৩) মাজি (হিন্দু)।

৬৪) মালিতা/মালিতা/মালিত্য (মুসলিম)।

৬৫) মিস্ত্রি (মুসলিম)।

৬৬) পাইক (মুসলিম)।

৬৭) পৈলান (মুসলিম)।

৬৮) পুরকাইত (মুসলিম)।

৬৯) সানা (মুসলিম)।

৭০) সারাং (মুসলিম)।

৭১) সরকার (মুসলিম)।

৭২) শাহ (ফকির), শাহ, শা (মুসলিম), সাহাজি (মুসলিম), ফকির।

৭৩) তরফদার (মুসলিম)।

৭৪) গাভারা।

৭৫) মৌলি (মুসলিম)।

৭৬) সেপাই (মুসলিম)।

২০১০ সাল থেকে আর কোন কোন শ্রেণিকে ‘ওবিসি’ ঘোষণা করা হয়েছিল?
৭৭) শেখ।

৭৮) বায়েন (মুসলিম)।

৭৯) ভুঁইয়া (মুসলিম)।

৮০) বোরা (মুসলিম)।

৮১) গোরে (মুসলিম)।

৮২) হাতি (মুসলিম)।

৮৩) জাটুয়া (মুসলিম)।

৮৪) খন্দেকার বা খঙ্কর (মুসলিম)।

৮৫) পাহার (মুসলিম)।

৮৬) রাফতান (মুসলিম)।

৮৭) বরাদি (মুসলিম)।

৮৮) দালাল (মুসলিম)।

৮৯) হোসেন গোয়ালা (মুসলিম)।

৯০) খালাসি (মুসলিম)।

৯১) কিচনি (মুসলিম)।

৯২) মুক্তি/মুফতি (মুসলিম)।

৯৩) কালাল/ইরাকি।

৯৪) কালোয়ার।

৯৫) আট্ট (মুসলিম)।

৯৬) খানসামা।

৯৭) সরলা/সারওয়ালা (মুসলিম)।

৯৮) বাগানি (মুসলিম)।

৯৯) ভাণ্ডারী (মুসলিম)।

১০০) হাওয়াইকার (মুসলিম)।

১০১) খাজনক্রিয়া / খাজনক্রিয়া (মুসলিম)।

১০২) কাথা (মুসলিম)।

১০৩) মুদি/মেহদি (মুসলিম)।

১০৪) সাহানা (মুসলিম)।

১০৫) কাজি (মুসলিম)।

১০৬) কোতল (মুসলিম)।

১০৭) গুরুং।

১০৭) হাজারি (মুসলিম)।

১০৮) লায়েক (মুসলিম)।

১০৯) খাস।

১১০) শিকদার (মুসলিম)।

১১১) চৌধুরী (মুসলিম)।

১১২) বৈরাগী/বৈষ্ণব।