প্রতি খামে ভরা ১০ হাজার টাকা! ভোটের আগে ৭ লাখ টাকা সহ আটক ১ যুবক

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার ২ দফা ভোট বই থাকতেই কাঁথিতে ঘটলো চাঞ্চল্যকর ঘটনা। আর এবার ২ দফা ভোট বই থাকতেই কাঁথিতে ঘটলো চাঞ্চল্যকর ঘটনা।ক্ষমা ভর্তি করে মোট ৭ লক্ষ টাকা নিয়ে বাসে করে যাচ্ছিলেন যুবক। পুলিশের তল্লাশিতে ধরা পড়েন ইন্দ্রজিৎ দাস নামে ওই ব্যক্তি।
পুলিশ সূত্র খবর, মোটা সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার হয়েছে। ১০ হাজার টাকা করে বিভিন্ন খামে রাখা হয়েছিল টাকাগুলি। এছাড়াও ওই যুবকের কাছ থেকে বিজেপির পতাকা, পোলিং এজেন্টের ফর্ম সহ কাগজপত্রও উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। ইন্দ্রজিৎ দাস নামের ওই যুবককে আটক করেছে পুলিশ। যদিও আটক ব্যক্তির দাবি, তিনি তাঁর এক দাদার ব্যবসার টাকা নিয়ে যাচ্ছিলেন। তবে অত টাকা বিভিন্ন খামের মধ্যে ১০ করে কেন রাখা হয়েছিল, তার কোনও সদুত্তর পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর।