সিবিআইয়ের ছদ্মবেশে প্রতারকদের শিকার বৃদ্ধ চিকিৎসক, হারালেন ৪ কোটি টাকা!

ভুয়ো সিবিআই অফিসারের ছদ্মবেশে প্রতারকদের শিকার হয়েছেন একজন বৃদ্ধ চিকিৎসক। তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নাম ভাঁড়িয়ে বৃদ্ধের কাছ থেকে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।ভুয়া সিবিআই আধিকারিকের ভয়ে ৩ কোটি ৭১ লক্ষ টাকা পাঠিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক বৃদ্ধ চিকিৎসক।গত ১১ মে, ভীমসেন শ্রীনিবাস কারজাগির নামে এক বৃদ্ধ চিকিৎসকের কাছে মুম্বই থেকে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে।

ফোনের ওপার থেকে একজন ব্যক্তি নিজেকে সিবিআই অফিসার দীক্ষিত গাদাম বলে পরিচয় দেয়।ওই ব্যক্তি চিকিৎসককে জানায় যে, নরেশ গয়াল নামে এক ব্যক্তি তার নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে এবং সেইঅ্যাকাউন্ট থেকে বিভিন্ন অপরাধমূলক কাজে অর্থায়ন করা হচ্ছে।ভুয়া সিবিআই আধিকারিক চিকিৎসকের আধার নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে তা জানতে চায়।

এরপর হুমকি দেয় যে, যদি সমস্ত টাকা সিবিআইয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার না করা হয়, তবে তাকে গ্রেফতার করা হবে।ভয়ে চিকিৎসক ১০টি অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে ৩ কোটি ৭১ লক্ষ টাকা পাঠিয়ে দেন।কিন্তু দিনের পর দিন টাকা নেওয়াতে তার সন্দেহ হয় এবং গত ১৮ মে পুলিশে অভিযোগ দায়ের করেন।সাইবার ক্রাইম শাখা ঘটনার তদন্ত শুরু করেছে।