গরমে যাত্রীদের জলের চাহিদা মেটাতে এক নতুন নিয়ম জারি করলো পূর্ব রেল

পূর্ব রেল এই প্রচন্ড গ্রীষ্মে যাত্রীদের জলের চাহিদা মেটাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। নতুন জল মেশিন স্থাপন, পুরনো জলের কল সংস্কার এবং জল সরবরাহের খোলনলচে পরিবর্তন করে জল সরবরাহ ব্যবস্থা উন্নত করা হচ্ছে।

স্কাউটস এন্ড গাইডস এবং NGO-র সহায়তা
যেসব স্টেশনে বিশেষ ব্যবস্থার প্রয়োজন মনে হয়েছে, সেখানে পূর্ব রেলের স্কাউটস এন্ড গাইডস এর সদস্যরা জেনারেল কোচের সামনে গিয়ে যাত্রীদের জল সরবরাহ করেছে। এছাড়াও কিছু NGO-র সহযোগিতায় ট্রেনের মধ্যে এবং প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের জল সরবরাহ করা হয়েছে।

কিছু অসৎ লোকের কারণে সমস্যা
দুঃখের বিষয় হলো, কিছু অসৎ লোক স্টেশনে লাগানো জলের কলগুলো খুলে নিয়ে যাচ্ছে। এর ফলে নিয়মিত যাত্রীরা, যারা গরমে প্লাটফর্মে ট্রেন ধরার জন্য অপেক্ষা করেন, তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

যাত্রীদের অনুরোধ
রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে যে, যদি তারা কেউ এই ধরণের অসৎ কাজ দেখতে পান, যেমন কেউ জলের কল খুলে নিয়ে যাচ্ছে, তাহলে দ্রুত প্লাটফর্মে কর্তব্যরত রেলকর্মীকে জানান এবং সহযোগিতা করুন।

পাবলিক প্রপার্টি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব যাত্রীস্বাচ্ছন্দ্যে ব্যবহৃত যেকোনো “পাবলিক প্রপার্টি” ভেঙে ফেলা বা নষ্ট করা আইনত অপরাধ। রেলওয়ে এই ধরণের অপরাধকে কঠোরভাবে দমন করবে।

রেল এবং যাত্রীদের একসাথে কাজ করতে হবে রেলওয়ে এবং সাধারণ যাত্রীদের যৌথ উদ্যোগের মাধ্যমেই “পাবলিক প্রপার্টি” রক্ষা করা সম্ভব। নিয়মিত যাত্রীদের অনুরোধ, আপনারা সজাগ থাকুন এবং এই কুকর্ম গুলো রুখতে রেলকে সহযোগিতা করুন।

এই উদ্যোগের মাধ্যমে পূর্ব রেল যাত্রীদের জন্য আরও ভালো পরিষেবা প্রদানের চেষ্টা করছে। যাত্রীদের সহযোগিতা এই উদ্যোগকে আরও সফল করবে।