“তৃতীয় মেয়াদের জন্য প্রথম ১০০ নয়, ১২৫ দিনের ব্লু প্রিন্ট তৈরি!”-বড় ঘোষণা করলেন মোদী

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার তরুণ প্রজন্মের কথা ভেবে ১২৫ দিনের একটি ব্লু প্রিন্ট তৈরির কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমি তাদের অনুপ্রেরণা অনুভব করি, তাই আমি ১২ দিনের জন্য একটি পরিকল্পণা করতে চাই।’

নরেন্দ্র মোদী বলেছেন, ‘আমি তরুণদের সম্পৃক্ততা চাই এবং চাই তারা তাদর ধারনাগুলি ভাগ করুক। আমি আমার দেশের যুবকদের জন্য মোট ২৫ দিন উৎসর্গ করতে চাই। আমি এটি করব, আমি ১০০ দিন থেকে এগিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, ‘প্রথম ১০০ দিনের জন্য সরকারের এজেন্ডা তৈরি করার সময় তিনি সারা দেশে ২০ লাখেরও বেশি মানুষের কাছ থেকে ইনপুট নিয়েছেন।’

তিনি বলেছেন যে, ‘২০১৪ সালে আমার পাঁচ বছরের জন্য একটি ইস্তেহার ছিল। ২০১৯ সালে আমি বৈশ্বিক চিত্রের দিকে কিছু মনোযোগ আকর্ষণ করেছি। ২০২৪ সালে আমার চিন্তাভাবনা একটু বড় এবং দীর্ঘমেয়াদী। আমি গত ৫ বছর ধরে এটি নিয়ে কাজ করছি। আর এই কাজ করার সময়, দুই প্রজন্মের কর্মকর্তা অবশ্যই অবসর নিয়েছেন এবং অনেক নতুন লোক এসেছেন।’

তৃতীয় মেয়াদের প্রথম ১০০ দিনের ব্লু প্রিন্ট তৈরি করা ছিল, কিন্তু শেষপর্যন্ত তাতে আরও ২৫ দিন যোগ করার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।