“কাজ হয়নি কেন?”-প্রচারে গিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে শান্তনু ঠাকুর

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার ভোট প্রচারের শেষ লগ্নে গিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়লেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।

গ্রাম বাসীরা তাকে দেখা মাত্রই বলে ”আপনি তো পাঁচ বছর আগে এসেছিলেন। আপনাকে আমরা ভরসা করেছিলাম, কিন্তু কাজটা হল না কেন?’

মূলত গঙ্গা ভাঙ্গন নিয়ে প্রশ্ন করে গ্রামবাসীদের একাংশ। বৃহস্পতিবার কল্যাণী ব্লকের বাসিন্দারা জানতে চায় ওই অঞ্চলে গঙ্গা ভাঙন রোধে কেন এতদিন কাজ হল না?

এ প্রসঙ্গে শান্তনু ঠাকুর জানান, তিনি ১৪ কোটি টাকা ব্যয় করেছেন গঙ্গা পারের মানুষজনের জন্য। বিভিন্ন এলাকায় কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে এখানে যদি কাজ না হয়ে থাকে, তাহলে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। তবে কাজের দায়িত্ব সম্পূর্ণ তাঁর হাতে নয়।

প্রসঙ্গত,