“চতুর্থ দফায় বহরমপুর ছাড়াও কংগ্রেসের ঝুলিতে আরেকটি আসন”- দাবি করলেন অধীর

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার চতুর্থ দফা ভোট শেষে বড় দাবি করলেন বহড়ুম পুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
অধীর বলেন, ‘বীরভূমে এবার আমাদের প্রার্থী মিল্টন রশিদের জেতার সম্ভাবনা প্রবল। ও ভালো ছেলে। ভালো ভোট পাচ্ছে। তৃণমূলের আসন হাতছাড়া হওয়ার স্বভাবনা প্রবল।’
সম্প্রতি অধীর চৌধুরী হারলে বিজেপি থেকে তাঁকে রাজ্যসভার সাংসদ করা হতে পারে বলে বেশ কিছু মতামত ঘোরাফেরা করছে সামাজিক মাধ্যমে।
এর জবাবে অধীর বলেন, ‘হঠাৎ আমাকে রাজ্যসভার সাংসদ করার ইচ্ছে মোদীর হবে আমার জানা নেই। ধরুন, আমি হারব, কিন্তু তার সঙ্গে রাজ্যসভার সাংসদ হওয়ার কি সম্পর্ক?’ এরকম তথ্য সম্পূর্ণ ভুল বলে নিজের বক্তব্যে বুঝিয়ে দেন অধীর। এমনকি, বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে অধীর বলেন, ‘এমন আবার না হয়, মোদীকেই শেষমেশ রাজ্যসভার সাংসদ হতে হয়।’