“২৭০ আসনে জয়ী, এবার ৪০০ আসনের লক্ষ্যে আমরা এগোচ্ছি”-জানালেন অমিত শাহ

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার বাংলায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানালেন তৃণমূলের খেলা কিভাবে শেষ হবে সেই কথা। মঙ্গলবার রাজ্যে প্রচারে আসেন অমিত শাহ। বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে প্রচার সভা করেন তিনি।

রাজ্যে প্রচারে এসে শাহ বলেন, ‘মমতা দিদি, আপনার সময় শেষ হয়ে এসেছে। ৩০টি আসন আসলেই আপনার সময় শেষ হয়ে যাবে। এখানেও মোদীজির নেতৃত্বে বিজেপির সরকার গঠন হতে চলেছে।’

অমিত শাহ বলেন, ‘এ পর্যন্ত ৩৮০টি লোকসভা আসনে ভোট হয়েছে। বিজেপি ২৭০ আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছেন মোদী। এবার ৪০০ আসনের লক্ষ্যে আমরা এগোচ্ছি।’

অমিত শাহ বলেন, ‘মমতাদিদি আপনার সময় সমাপ্ত হয়ে এসেছে। মতুয়ারা নাগরিকত্ব পাবেনই। কেউ আটকাতে পারবেন না।’

শাহের কথায়, ‘মমতাদিদি যদি বাংলার জন্য কিছু করে থাকেন, সেটা হল অনুপ্রবেশকারী এবং দুর্নীতিকারীদের মদত।’

তাঁর কথায়, ‘পুরো বাংলায় দারিদ্রতা বেড়েছে। মোদীজির নেতৃত্বে পুরো ভারত এগিয়ে গিয়েছে। এত কিছু সত্ত্বেও বাংলা পিছনে পড়ে গিয়েছে। মোদীজি দেশকে সুরক্ষিত করেছেন। এখানে মমতা দিদি বাংলায় শুধু অনুপ্রবেশকারী, কাটমানি, দুর্নীতির কাজ করেছেন।’