মেয়ের মনোকিনি পরে ‘হট বোম্ব’ স্বস্তিকা! মা’কে দেখে যা বললো অন্বেষা

সম্প্রতি, অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী সোশ্যাল মিডিয়ায় বৃষ্টির দিনে মনোকিনি পরা একটি ছবি পোস্ট করে সকলের নজর কেড়েছেন। সাদা-কালো মনোকিনিতে স্বস্তিকার আত্মবিশ্বাসী লুক ভাইরাল হয়েছে।

কিন্তু এই ছবি মেয়ের পছন্দ হয়নি। মন্তব্য করে অন্বেষা লিখেছেন, “এটা তো আমার স্যুইমস্যুট!”
মেয়ের মন্তব্যের জবাবে স্বস্তিকা লেখেন, ‘তুই তো এটা ডিসকার্ড (বাদ দেওয়া) করেছিস’। মায়ের উত্তর শুনে অন্বেষা জানান, ‘মোটেই না, আমি শুধু ওই স্যুইমস্যুটটা নিয়ে আসিনি’।
কিছু নেতিবাচক মন্তব্যও এসেছে। একজন ট্রোল লিখেছেন, “বুড়ি হয়ে অযথা ২১ বছরের যুবতী সাজতে যেও না।”

কিন্তু স্বস্তিকার প্রশংসকরা তার আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। অনেকে মন্তব্য করেছেন যে বয়স শুধুমাত্র একটি সংখ্যা, এবং স্বস্তিকা যেকোনো পোশাকেই সুন্দর দেখাচ্ছেন।

স্বস্তিকা সবসময়ই নিজের পছন্দের পোশাক পরে থাকেন এবং বয়সকে গুরুত্ব দেন না। মেকআপহীন লুক হোক বা বাথরুম থেকে তোয়ালে জড়িয়ে ছবি পোস্ট করে স্তন নিয়ে সচেতনতা বার্তা, স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা – সবকিছুতেই স্বস্তিকা এগিয়ে থাকেন।