অবশেষে আদৃত-কৌশাম্বীর চার হাত হলো এক, অন্য দিকে সারাদিন কি করলেন সৌমিতৃষা?

হাওড়ার বিখ্যাত ব্যাঙ্কোয়েট হলে গতকাল ৯ মে, কৌশাম্বী চক্রবর্তী বিয়ে করেছেন আদৃত রায়ের সাথে। টলিপাড়ার অনেক বিখ্যাত ব্যক্তিত্বই এই অনুষ্ঠানে উপস্থিত।

কিন্তু সকলের নজর ছিল সৌমিতৃষা কুন্ডুর দিকে। সারাদিন তিনি কীভাবে কাটালেন, সকলেই জানতে চাইছিলেন।

দিনটা শুরু হয়েছিল ভগবানের নাম নিয়ে। হঠাৎ শুরু হয়ে গেল ঝমঝম বৃষ্টি। বৃষ্টি যে সৌমিতৃষার প্রিয়। তাই নিজেকে ভেজাতে এক মুহূর্তও দেরি করলেন না তিনি। বাড়ির বারান্দায় সাদা পোশাকে ময়ুরীর মতো নাচতে লাগলেন। বিকেলের দিকে বেড়াতেও বের হলেন। সেখানেও সঙ্গী ছিল বৃষ্টি।

কিন্তু সৌমিতৃষার ভক্তরা খুশি নন। কারণ দু’দিন পরেই শুরু হবে তার নতুন ছবির শুটিং। তাই একজন লেখেন, “ও কেন এমন? জানে তো দু’দিন পর শুট। তাও কেন এভাবে ভিজছে?” আরেকজন লেখেন, “কী করবে বল? ও তো বৃষ্টি দেখলে থাকতে পারে না।”

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)