“শুয়রের দৃষ্টি……”, ফাটা পাজামা পরে সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড হতেই বিস্ফোরক সুদীপ

কিছু দিন আগে, অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় জুন আন্টি অর্থাৎ উষসী চক্রবর্তীর সাথে একটি ছবি পোস্ট করেছিলেন। ছবিতে দেখা যাচ্ছিল, থাইয়ের কাছে সুদীপের পাজামার বেশ কিছুটা অংশ ছেঁড়া! এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল হাসাহাসি হয়েছিল। অনেকে সুদীপকে ট্রোলও করেছিলেন।

চুপ ছিলেন সুদীপ। কিন্তু অবশেষে মুখ খুললেন তিনি। সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে ট্রোলারদের জবাব দিলেন।

সুদীপ লেখেন, “শুয়রের দৃষ্টি গু-তে আর শকুনের দৃষ্টি ভাগাড়েই থাকে। ওই নিয়েই তাদের আনন্দ।”

কোনও ছবি বা কারও নাম উল্লেখ করেননি সুদীপ। তবে নেটিজেনদের একাংশে মতে, কটাক্ষকারীদেরই একহাত নিয়েছেন সুদীপ। গিয়েছেন মারাত্মক রেগে।

এক নেটিজেন প্রশ্ন করেন, “আপনি গু নাকি ভাগাড়?”

রেগে না গিয়ে সেই ব্যক্তিকে ঠাণ্ডা মাথায় সুদীপ লেখেন, “আপনি যেমন দেখবেন।”