‘চলায় চলায় বাজবে জয়ের ভেরি…’, আবৃতি করে রবিঠাকুরকে শ্রদ্ধাঞ্জলী মোদীর,দেখেনিন ভিডিয়ো

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
‘চলায় চলায় বাজবে জয়ের ভেরি। পায়ের বেগেই পথ কেটে যায়, করিস নে আর দেরি।’ নূতন যুগের ভোরে শীর্ষক কবিগুরুর কবিতার এই লাইনগুলি পাঠ করতে শোনা গেল নরেন্দ্র মোদীকে।
তিনি বলেন, ‘গুরুদেব রবীন্দ্র ঠাকুরের এই কবিতা আমাদের শেখায় চলার পথে আমাদের প্রত্যেক পদক্ষেপে শঙ্খনাদ হবে। চলার পথেই গন্তব্য খুঁজে পাব আমরা। আর দেরি করা উচিত নয়।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে শোনা যায়, ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান প্রতিভাশালী মানুষ। তাঁর অন্তরে ছিল একজন শিক্ষকসত্ত্বা। তিনি গীতাঞ্জলিতে লিখেছিলেন, যার জ্ঞান রয়েছে, তাঁর দায়িত্ব সেই জ্ঞান ছাত্রদের মধ্যে সঞ্চারিত করা। জ্ঞান এবং বিবেকের প্রকৃষ্ট উদাহরণ ছিলেন গুরুদেব। তাঁর প্রভাব আমাদের সকলের জীবনে রয়েছে।’
গুরুদেব টেগোরের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ। তাঁর সহিষ্ণু প্রজ্ঞা ও প্রতিভা প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য মানুষকে প্রাণিত ও আলোকিত করতে থাকবে । pic.twitter.com/9v8QLUksWz
— Narendra Modi (@narendramodi) May 8, 2024
শ্রদ্ধাজ্ঞাপনের সময় ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’ গানটি।
মোদী আরও লেখেন, ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সহিষ্ণু প্রজ্ঞা ও প্রতিভা প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত ও আলোকিত করতে থাকবে।’