OMG! মঞ্চে গান গাইতে গাইতে নখ কাটছেন অরিজিত! জুটল অপেশাদার তকমা, ভিডিও নিয়ে চর্চা নেটদুনিয়ায়

সম্প্রতি অরিজিৎ সিংয়ের একটি কনসার্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।ভিডিওতে দেখা যাচ্ছে অরিজিৎ মঞ্চে গান গাইতে গাইতে নখ কাটছেন।
এই আচরণকে অনেকে ‘অপেশাদার’ বলে সমালোচনা করছেন, আবার অনেকেই এর পক্ষে যুক্তি দিচ্ছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, দুবাইয়ে একটি কনসার্টে অরিজিৎ ধূসর রঙের শার্ট ও গেরুয়া রঙের পাগড়ি পরে গান গাইছেন।হঠাৎ তিনি নেইল কাটার বের করে নেন এবং মঞ্চেই গান গাইতে গাইতে নখ কাটতে শুরু করেন।এই ভিডিওটি অরিজিৎ সিংয়ের ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে।
অনেক ব্যবহারকারী অরিজিৎ সিংয়ের এই আচরণকে ‘অত্যন্ত অপেশাদার’ বলে সমালোচনা করেছেন।তাদের মতে, কনসার্টের সময় এমন কাজ করা উচিত নয়।আবার অনেকেই অরিজিতের পক্ষে যুক্তি দিচ্ছেন।
একজন ভক্তের বক্তব্য অনুযায়ী, অরিজিৎ গিটার বাজানোর সময় অসুবিধা হচ্ছিল, তাই নখ কাটতে হয়েছিল।
উল্লেখ্য, অরিজিৎ সিং কনসার্টে বিভিন্ন অদ্ভুত কাজ করার জন্য পরিচিত।
এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে।অরিজিৎ সিংয়ের ভক্তরা তার পক্ষে যুক্তি দিলেও, অনেকেই মনে করছেন যে কনসার্টের সময় এমন আচরণ করা উচিত নয়।