লাল মনোকিনিতে খোলা চুলে ক্যামেরায় পোজ, সাগরপাড়ে নজর কাড়লেন ঋদ্ধিমা

গরমে অনেক টলিউড তারকাই পাড়ি জমাচ্ছেন পাহাড়ে বা সমুদ্র সৈকতে। উদ্দেশ্য, নিজের মতো করে একান্তে সময় কাটানো। অভিনেত্রী ঋদ্ধিমাও স্বামী সন্তানকে নিয়ে সমুদ্রের ধারে গেলেন ছুটি কাঁটাতে। সেখানে গিয়েই বোল্ড অবতারে ধরা দিয়েছেন তিনি। যেসব ছবি উষ্ণতা ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
স্বামী-সন্তান নিয়ে থাইল্যান্ডে ঘুরতে গেছেন ঋদ্ধিমা। থাইল্যান্ডের রিসোর্টে পুলের ধারে বসে থাকতে দেখা গেছে অভিনেত্রীকে। লাল রঙের মনোকিনি, তার ওপরে সাদা রঙের শার্ট। কাঁধ থেকে সেই শার্ট খুলে পড়তেই দেখা গেল খোলা পিঠ।

গরুর সেই ছবির ব্যাখ্যা দিলেন অভিনেত্রী ভাবনাগরুর সেই ছবির ব্যাখ্যা দিলেন অভিনেত্রী ভাবনা
খোলা চুলে একেবারেই নো মেকআপ লুকস। পোজ দিয়েছেন ক্যামেরায়। পুলের ধারে বসে গরম উপভোগ করছেন ঋদ্ধিমা। লাল মনোকিনিতে অসম্ভব সুন্দর লাগছিল অভিনেত্রীকে।

সেই ছবি শেয়ার করে ক্যাপশনে গৌরবপত্নি লিখেছেন, শ্বাস নিলেই সেটাকে বেঁচে থাকা বলে না, আনন্দের মুহূর্তগুলোকে নিয়ে বেঁচে থাকা বলে। আর আমি আনন্দে থাকি ঘুরতে গিয়ে।