সন্দেশখালির ভিডিও ঘুরছে গ্রামে গ্রামে, LED টিভিতে প্রচার করছে তৃণমূল

সন্দেশ খালি স্টিং অপারেশনের ভিডিও সিউড়ি এক নম্বর ব্লকের আলুন্দা কুখুদিহি সোহো বিভিন্ন গ্রামে LED স্ক্রিনের মাধ্যমে প্রচার করছে তৃণমূল। মূলত সন্দেশখালি র ধর্ষণের ঘটনা যে চক্রান্ত তা বোঝানোর জন্যেই গ্রামে গ্রামে করা হচ্ছে এই প্রচার।
একটি ট্যাবলো গাড়ি করে সন্দেশ খালির স্টিং অপারেশনের সেই ভিডিও সন্ধ্যা নামলেই দেখানো হচ্ছে গ্রামের সর্বত্র। সেই সাথে তৃণমূলের পক্ষ থেকে সুর চড়ানো হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বিভিন্ন রাস্তার মোড়ে করা হচ্ছে এই ভিডিও সম্প্রচার। আর সেই ভিডিও দেখতে জমায়েত হচ্ছে গ্রাম বাসীদের।
ভিডিও প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা যাচ্ছেন যে তারা এই ভিডিওটি প্রথম টিভিতে দেখেছেন আর এখন সেই ভিডিও তারা চোখের সামনে দেখতে পেলেন। আরেক বাসিন্দা জানান, ভিডিও দেখে ধারণা করা যাচ্ছে বিজেপি সন্দেশখালির ঘটনা নিয়ে অপপ্রচার চালিয়েছিল।
যদিও এই ভিডিওর সত্যতা নিয়ে সিবিআই তদন্তের দাবি করেছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী।
প্রতিবেদনের ছবি: এই সময়