“১০০ কোটির ঘুষকাণ্ড আচমকা কীভাবে ১১০০ কোটিতে পৌঁছে গেল?” ED কে প্রশ্ন সুপ্রিমকোর্টের

দেশের সর্বোচ্চ আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ED) তীব্র প্রশ্ন ছুঁড়ে দিয়েছে ১০০ কোটি টাকার দুর্নীতি মামলা কীভাবে আচমকা ১১০০ কোটি টাকায় পরিণত হল সে বিষয়ে। অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন মামলার শুনানিতে এই প্রশ্ন উঠে এসেছে।
সুপ্রিম কোর্ট এই মামলাটিকে নজিরবিহীন বলেও চিহ্নিত করেছে।
বিচারপতিরা মন্তব্য করেছেন:
অরবিন্দ কেজরিওয়াল একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী।তার ভোটপ্রচারের প্রয়োজনীয়তা বিবেচনা করে দেখা হচ্ছে।তাকে ভোটের জন্য জামিন দেওয়া যায় কি না, তাও আদালত বিবেচনা করছে।
ED আইনজীবী আদালতকে জানিয়েছেন:
দিল্লি আবগারি দুর্নীতি মামলার তদন্তের অগ্রগতি হওয়ার পর অরবিন্দ কেজরিওয়ালের ভূমিকা সামনে আসে।পরবর্তীতে চার্জশিটে পুরো বিষয়টি উল্লেখ করা হয়।
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজুকে প্রশ্ন করেছেন: “১০০ কোটির ঘুষকাণ্ড আচমকা কীভাবে ১১০০ কোটিতে পৌঁছে গেল?”
এছাড়াও, সুপ্রিম কোর্ট:
মণীশ সিসোদিয়ার গ্রেফতারির আগে এবং পরে আবগারি দুর্নীতি মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে ED-র কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে।