OMG! স্বামীর গোপনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা স্ত্রীর! CCTV ফুটেজ নিয়ে থানায় হাজির স্বামী

উত্তর প্রদেশের বিজনোরে এক মহিলাকে নিজের স্বামীকে নির্যাতন করার এবং তাকে বেঁধে সিগারেট দিয়ে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলি পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয় স্বামীর গোপনাঙ্গেও।
ভিডিও ফুটেজ থেকে স্পষ্টই দেখা যায় যে, এক নিষ্ঠুর স্ত্রী তার স্বামীর জামা কাপড় খুলে তার হাত বেঁধে ফেলে। এরপর সিগারেট দিয়ে গোপনাঙ্গে পুড়িয়ে দিতে চায়। স্বামী যন্ত্রণায় ছট্ফট করতে করতে চিৎকার করেন। কিন্তু এতেও মন গলেনি পাষাণ হৃদয় স্ত্রীর। নিহতের বাবার অভিযোগের ওপর ভিত্তি করে স্ত্রীর বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ, এবং তাকে গ্রেফতার করা হয়।
মেহের জাহানের স্বামী মানান জাইদির অভিযোগ, মেহের তাঁকে জোর করে মাদক খাওয়ায় এবং তার সারা শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ পোড়ানোর আগে তার হাত পা বেঁধে দেওয়া হয়।
এরপরই মানান জাইদি নামের ওই ব্যক্তি বাড়ির ভিতরের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে জমা দেন। সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় তার স্ত্রী মেহের জাহান তাকে শারীরিকভাবে নির্যাতন করছে, তার হাত- পা বেধে দিয়ে বুকের উপর বসে স্বামীর শ্বাসরোধ করার চেষ্টা করছে মেহের জাহান। শুধু মাত্র মারধরই নয় সিসিটিভি ফুটেজে দেখা গেছে সিগারেট দিয়ে সারা স্বামীর সারা শরীর পুড়িয়ে দিচ্ছে মেহের। এমনকি সিগারেট দিয়ে পোড়ানো হয় তার গোপনাঙ্গও।
মানান জাইদি দাবি করেছেন যে, তিনি আগেও পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই সময় ওই ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে জোর করে মাদকদ্রব্য খাওয়ানো, হাত-পা বেঁধে তাকে মারধর এবং তাকে নির্যাতনের শিকার করার অভিযোগ দায়ের করেছিলেন মানান জাইদি।
এরপরই মেহের জাহান নামের ওই মহিলাকে তার স্বামীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে গত ৫ মে উত্তর প্রদেশের সেওহারা জেলার পুলিশ গ্রেফতার করে।