“অতিরিক্ত শূণ্যপদ কেন ?”-SSC মামলার শুনানিতে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে SSC চাকরি বাতিল মামলার শুনানি চলছে। আজ রাজ্যের ভূমিকা, যোগ্য-অযোগ্য প্রার্থীদের আলাদা করা এবং সুপারনিউমেরিক পোস্ট নিয়ে আলোচনা হয়েছে।

রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী সুপ্রিম কোর্টে জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ার সাথে রাজ্যের কোন সম্পর্ক নেই।রাজ্য কেবল শূন্যপদ সংখ্যা নির্ধারণ করে এবং নিয়োগের পর বেতন দেয়।সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে যে, সরকারি চাকরি অত্যন্ত মূল্যবান এবং অনেক গরিব মানুষ এর উপর নির্ভরশীল।

যোগ্য-অযোগ্য প্রার্থী:
SSC 12% সুদ সহ বেতন ফেরতের নির্দেশের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে।
যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করার বিষয়ে SSC বলেছে, যদি CBI তথ্যের উপর ভরসা করা যায়, OMR ডেটা মিলে গেলে তা সম্ভব।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, SSC নিয়োগে “সিস্টেমেটিক পদ্ধতিতে দুর্নীতি” হয়েছে।
SSC জানিয়েছে, 19 হাজার চাকরিপ্রাপক যোগ্য, কিন্তু প্রায় 7 হাজার অবৈধভাবে নিয়োগ পেয়েছে।

সুপারনিউমেরিক পোস্ট:
কলকাতা হাইকোর্ট সুপারনিউমেরিক পোস্ট তৈরি করে নিয়োগের বিষয়ে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল। ‘অতিরিক্ত শূণ্যপদ কেন ?’ এই প্রসঙ্গে রাজ্য
রাজ্য সুপ্রিম কোর্টে জানায়, সুপার নিউমেরিক পদ তৈরির পেছনে কোন খারাপ উদ্দেশ্য ছিল না।

মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেছেন, “আদালতের নির্দেশে CBI তদন্ত করছে। এর মধ্যে রয়েছে সুপারনিউমেরিক পোস্টও।”
রাজ্যের আইনজীবী যুক্তি দিয়েছেন, মন্ত্রিসভা কেবল ওয়েটিং লিস্ট থেকে সুপারনিউমেরিক পোস্ট তৈরির জন্য অনুমোদন করেছে, কোন নিয়োগ দেয়নি। তাই তাদের বিরুদ্ধে তদন্তের যৌক্তিকতা নেই।

প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, “এই প্রক্রিয়ায় পদ্ধতিগত জালিয়াতি হয়েছে।”