SSC-নিয়োগে “পদ্ধতিগত জালিয়াতি” হয়েছে, -জানালো সুপ্রিমকোর্ট

সুপ্রিম কোর্টে SSC চাকরি বাতিল মামলার শুনানি চলছে। এদিন রাজ্যের আইনজীবীরা নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের ভূমিকা স্পষ্ট করেছেন।
রাজ্যের বক্তব্য:
নিয়োগ প্রক্রিয়া SSC দ্বারা সম্পন্ন করা হয়, রাজ্য সরকার এর সাথে জড়িত নয়।রাজ্য শুধুমাত্র কত শূন্যপদ থাকবে তা নির্ধারণ করে এবং নিয়োগের পর বেতন দেয়।সুপারনিউমেরিক পদ তৈরির ক্ষেত্রে রাজ্যের কোন খারাপ উদ্দেশ্য ছিল না।মন্ত্রিসভা কেবলমাত্র ওয়েটিং লিস্ট থেকে সুপারনিউমেরিক পদ তৈরির জন্য অনুমোদন দিয়েছিল, কোন নিয়োগ হয়নি।মন্ত্রিসভার বিরুদ্ধে অনিয়মের কোন প্রমাণ নেই, তারা কেবল সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠক করেছিল।
গুরুত্বপূর্ণ বিষয়:
সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে যে SSC নিয়োগে “পদ্ধতিগত জালিয়াতি” হয়েছে।আদালত ১২% সুদ সহ বেতন ফেরতের নির্দেশের বিরুদ্ধে SSC-এর আবেদন খারিজ করেছে।SSC যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করার জন্য CBI তথ্য ব্যবহার করতে পারে।19 হাজার চাকরিপ্রাপ্তির যোগ্য প্রার্থীর বিপরীতে প্রায় 7 হাজার অবৈধ নিয়োগ হয়েছে বলে SSC জানিয়েছে।
কলকাতা হাইকোর্ট সুপারনিউমেরিক পদ তৈরিতে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্ত্রিসভার বিরুদ্ধে CBI তদন্তের প্রসঙ্গে বলেছেন, “আদালতের নির্দেশে CBI তদন্ত করছে। এর আওতায় সুপারনিউমেরিক পোস্টও রয়েছে।”
এই মামলার পরবর্তী শুনানি আজ ২ টায় শুরু হবে।