“১০ দিনের মধ্যে দিতে হবে ৫ কোটি টাকা”-উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে এলো হুমকি চিঠি

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহাকে (Udayan Guha) হুমকি চিঠি পাঠিয়েছে কেএলও (KLO)। বুধবার সকালে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে পাঠানো ওই চিঠিতে আগামী ১০ দিনের মধ্যে ৫ কোটি টাকা চাওয়া হয়েছে।

বিষয়টি পুলিশকে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তিনি বলেছেন, “আজ সকালে হোয়াটসঅ্যাপে চিঠি এসেছে। পুলিশ তদন্ত করলে গোটা বিষয়টি পরিষ্কার হবে।”

সম্প্রতি, লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগেও উদয়ন গুহাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে ওই হুমকি দেওয়া হয় বলে উদয়ন জানান। হুমকির বিষয়টি নিয়ে কোচবিহার জেলা পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগও দায়ের করেন মন্ত্রী।

এর আগেও একাধিকবার মোবাইলে হুমকি দেওয়া হয়েছে। কখনও হিন্দিতে কথা বলে হুমকি দেওয়া হয়। লোকসভা নির্বাচনের আগেও তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যদিও সে গুলোকে গুরুত্ব দেননি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এরইমধ্যে লোকসভা নির্বাচন পেরিয়ে গিয়েছে। পরিস্থিতি অনেকটাই শান্ত কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।