12 টাকার শেয়ারে মিলবে বড়লোক হওয়ার সুযোগ! দেখেনিন নজরে আর কোন স্টক?

ট্রেডারদের জন্য এটিই এই সপ্তাহে শেয়ার কেনা-বেচার শেষ সুযোগ। তাহলে বাম্পার রিটার্ন পেতে কোন কোন শেয়ারের দিকে নজর রাখবেন? ছোট নাকি বড় কোম্পানির স্টকে বুলিশ ট্রেন্ড দেখা যাবে? চলুন, জেনে নেওয়া যাক…
এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ বাজারের জন্য বেশ ভালো ছিল। গত 6 দিনে 2 বার 75,000 ছুঁয়েছে সেনসেক্স। নিফটিও 23,000 ছুঁইছুঁই করেছে। বুধবার বাজার বন্ধের সময় ব্যাঙ্ক নিফটি ছিল 49,057-এ।
ব্রোকারেজ ফার্মগুলির মতে, গত 3-4 দিনে মিড ক্যাপ কোম্পানিগুলোর শেয়ারের দাম অনেক বেড়েছে। এই ধারা আজও চলতে পারে বলে তাদের ধারণা। 500 থেকে 1,500 টাকার মধ্যে দামের স্টকগুলোতে বেশি নজর রাখার পরামর্শ দিচ্ছেন তারা।
এই ধরনের স্টক হল:
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI): সেনসেক্স 75,000 ছোঁয়ার পেছনে এই স্টকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বর্তমানে 779 টাকায় বিক্রি হচ্ছে এই শেয়ার। বিশেষজ্ঞদের মতে, এর টার্গেট 810 টাকা এবং স্টপ লস 765 টাকা।
ভিডাফোন আইডিয়া: আগামী সপ্তাহে FPO আনার কথা ঘোষণা করেছে এই টেলিকম কোম্পানি। এর ফলে দ্রুত বেড়েছে এর শেয়ারের দাম। মাত্র 12 টাকা 90 পয়সায় বিক্রি হচ্ছে এই স্টক। গত 52 সপ্তাহে এর সর্বোচ্চ দাম ছিল প্রায় 19 টাকা।
উইপ্রো: এই তথ্য প্রযুক্তি কোম্পানির শেয়ার 478 টাকায় বিক্রি হচ্ছে। বিশেষজ্ঞরা এটিকে বাই বা হোল্ড ক্যাটেগরিতে রেখেছেন। টার্গেট সেট করা হয়েছে 490 টাকা। স্টপ লস 475 টাকা।
ইমামি: বুধবার ইমামির শেয়ারের দাম কমেছিল। দিন শেষে 458 টাকায় নেমে এসেছিল। বিশেষজ্ঞদের মতে, আজও এর দাম কমতে পারে। তাই তারা এটিকে সেল ক্যাটেগরিতে রেখেছেন।