FREE তে IPL দেখিয়েও আম্বানি লাভ 4000 কোটি! জেনেনিন কী ভাবে হচ্ছে এতো লাভ?

বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রিমিয়াম লিগ আইপিএল শুরু হয়েছে। সারা দেশ সন্ধ্যে হলেই টিভির সামনে বসে পড়ছে। কেউ আবার জিও সিনেমার মাধ্যমে আইপিএল দেখছেন। মুকেশ আম্বানির জিও আইপিএল ম্যাচের মিডিয়া রাইট অধিগ্রহণ করেছে এবং জিও সিনেমায় বিনামূল্যে দেখানো হচ্ছে।
বিনামূল্যের খেলা, লুকিয়ে থাকা কৌশল
অনেকে মনে করছেন, মুকেশ আম্বানি ক্রিকেটপ্রেমীদের খুশি করছেন। কিন্তু বাস্তবতা হল, ফ্রি দেওয়ার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের কৌশল আম্বানি খুব ভালো করেই জানেন। Jio লঞ্চের সময় মুকেশ এই কৌশলটিই সবাইকে দেখিয়েছিলেন।
কেন বিনামূল্যে আইপিএল?
মুকেশ আম্বানি 23758 কোটি টাকা খরচ করে Viacom18-এর মাধ্যমে পাঁচ বছরের জন্য IPL-এর ডিজিটাল মিডিয়া রাইটস অধিগ্রহণ করেছেন। প্রতি বছর খরচ হচ্ছে প্রায় 4750 কোটি টাকা। কিন্তু কেন আম্বানি বিনামূল্যে IPL দেখাচ্ছেন?
দীর্ঘমেয়াদী সুবিধা
আসলে বিনামূল্যে ম্যাচ দেখানোর মধ্যে দীর্ঘমেয়াদী সুবিধা দেখেছেন মুকেশ আম্বানি।
বিজ্ঞাপন থেকে আয়: জিও সিনেমায় বিনামূল্যে আইপিএল ম্যাচ দেখিয়ে জিও কোটি কোটি টাকা আয় করছে। রিপোর্ট অনুসারে, আইপিএল ম্যাচ চলাকালীন শুধুমাত্র বিজ্ঞাপন থেকে জিও 4000 কোটি টাকারও বেশি আয় করছে।
Jio ডেটার ব্যবহার বৃদ্ধি: ম্যাচ দেখতে ব্যবহারকারীদের বেশি ইন্টারনেট খরচ করতে হবে। বেশি ইন্টারনেট খরচ মানে Jio ব্যবহারকারীদের জন্য আরও ডেটার প্রয়োজন। আরও ডেটার জন্য গ্রাহকদের রিচার্জও বেশি করতে হবে।
গ্রাহক সংখ্যা বৃদ্ধি: বিনামূল্যের আইপিএল দেখার সুযোগে Jio-র গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।