অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, অবশেষে মুখ খুললেন পরিণীতি চোপড়া
March 30, 2024

আসন্ন ছবি ‘চমকিলা’ এর প্রচার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। বৃহস্পতিবার মুম্বাইতে একটি কালো পোশাকে ইভেন্টে অংশ নিয়েছিলেন তিনি। সেই ছবি এবং ভিডিও সামনে আসতেই নেটিজেনরা অনুমান করছেন যে পরিণীতি সন্তানসম্ভবা।
এরপরই গুজবে জল ঢেলে ইনস্টাগ্রামের স্টোরিতে প্রতিক্রিয়া জানান অভিনেত্রী। সেখানে তিনি হাসির একটি ইমোজিসহ লেখেন- ‘কাফতান ড্রেস মানেই গর্ভবতী! ওভারসাইজড টিশার্ট মানেই গর্ভবতী। ঢিলেঢালা কুর্তি মানেই গর্ভবতী।’
তবে চমকিলার ট্রেলার লঞ্চ অনুষ্ঠান নয় কেবল, কয়েক সপ্তাহ আগেও রটে গিয়েছিল যে পরিণীতি চোপড়া নাকি গর্ভবতী।
এর আগে, হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পরিণীতির স্বামী রাঘব চাড্ডাও পরিণীতির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উড়িয়ে দেন।