ED Raid : ওয়াশিং মেশিনে লুকানো ২.৫ কোটি টাকা! ইডির হঠাৎ হানায় পরে গেলেন ধরা

দীর্ঘদিন ধরে চলা জালিয়াতির অবসান ঘটিয়েছে ইডি। বিদেশি সংস্থায় পণ্য পাঠানোর ভুয়ো হিসাব দেখিয়ে প্রায় ১৮০০ কোটি টাকা পাচারের অভিযোগে তল্লাশি চালিয়ে বড় সাফল্য পেয়েছে ইডি। কলকাতা, মুম্বই, হায়দরাবাদ, কুরুক্ষেত্র সহ চার রাজ্যে অভিযান চালিয়ে ওয়াশিং মেশিনে লুকিয়ে রাখা ২.৫৪ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা।

ক্যাপ্রিকরনিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিকস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নজর রাখছিল ইডি। এই সংস্থাটির অংশীদার হিসাবে কাজ করা আরও বেশ কয়েকটি সংস্থায় পণ্য পাঠানোর ভুয়ো হিসাব দেখিয়ে জলিয়াতি চলত বলে অভিযোগ।

ইডির অভিযানে:

লক্ষ্মিতন মেরিটাইম
হিন্দুস্থান ইন্টারন্যাশনাল
রাজনন্দিনী মেটালস লিমিটেড
স্টুয়ার্ট অ্যালয় ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড
ভাগ্যনগর লিমিটেড
বিনায়ক স্টিলস লিমিটেড
বশিষ্ঠ কনস্ট্রাকশন লিমিটেড

সহ আরও বেশ কয়েকটি সংস্থায় হানা দেয় ইডি। তল্লাশিতে প্রচুর নথি, ডিজিটাল ডিভাইস এবং ৪৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে।
এই ঘটনায় ক্যাপ্রিকরনিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিকস প্রাইভেট লিমিটেডের দায়িত্বে থাকা বিজয় কুমার শুক্লা এবং সঞ্জয় গোস্বামীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি।