BigNews: বাংলার ২০ লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করলো বিজেপি, কোথায়- কে দাঁড়াচ্ছেন?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে বাংলার ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধেছিলেন, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই টার্গেটকে আরও বাড়িয়ে দিয়েছেন। কৃষ্ণনগরের সভা থেকে তিনি ঘোষণা করেছেন, বাংলার ৪২টি আসনের সবকটিতেই পদ্ম ফোটাতে হবে। লোকসভায় ৪০০ আসন জয়ের লক্ষ্যমাত্রা স্থির করে বিজেপি কর্মীদের লড়াইয়ের ডাক দিয়েছেন মোদী।
শনিবার প্রথম দফায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। সেখানে বাংলারও ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে
প্রথম দফার এই প্রার্থী তালিকায় ২৮ জন মহিলা প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ৩৮ জন কেন্দ্রীয় মন্ত্রীকেও প্রথম দফার প্রার্থী তালিকায় রাখা হয়েছে। এবার বাংলার প্রথম দফার প্রার্থী তালিকা একনজরে দেখে নেওয়া যাক।
কোচবিহার – নিশীথ প্রামাণিক
আলিপুরদুয়ার – মনোজ টিগ্গা
বালুরঘাট – সুকান্ত মজুমদার
মালদা উত্তর – খগেন মুর্মু
মালদা দক্ষিণ – শ্রীরূপা মিত্র চৌধুরী
বহরমপুর – নির্মল কুমার সাহা
মুর্শিদাবাদ – গৌরী শঙ্কর ঘোষ
রানাঘাট – জগন্নাথ সরকার
বনগা – শান্তনু ঠাকুর
জয়নগর – অশোক কান্ডারী
যাদবপুর – অনির্বাণ গাঙ্গুলি
হাওড়া – রথীন চক্রবর্তী
হুগলি – লকেট চট্টোপাধ্যায়
কাঁথি – সৌমেন্দু অধিকারী
ঘাটাল – হিরন্ময় চট্টোপাধ্যায়
পুরুলিয়া – জ্যোতির্ময় সিং মাহাতো
বাঁকুড়া – সুভাষ সরকার
বিষ্ণুপুর – সৌমিত্র খাঁ
আসানসোল – পবন সিং
বোলপুর – প্রিয়া সাহা