OMG! ভারতে এসে সংঘবদ্ধধর্ষণের শিকার বিদেশি পর্যটক, নিন্দায় সোচ্চ্চার সকলে

বাইকে করে এশিয়া মহাদেশ ঘুরতে বের হওয়া স্প্যানিশ এক নারী পর্যটক ভারতের ঝাড়খণ্ডের দুমকা জেলায় সংঘবদ্ধধর্ষণের শিকার হয়েছেন। স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে স্প্যানিশ ওই নারী সংঘবদ্ধধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।
শনিবার (২ মার্চ) দুমকা জেলার পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, স্পেন থেকে স্বামীকে নিয়ে এশিয়ায় ঘুরতে বেরিয়েছেন ওই দম্পতি। সম্প্রতি বাংলাদেশ ঘুরে ভারতের ঝাড়খণ্ডের দুমকা জেলায় যান তারা। সেখানে পৌঁছানোর পর কিছু দুর্বৃত্ত ওই নারীকে সংঘবদ্ধভাবে যৌন নির্যাতন করেন।
পুলিশ বলছে, শুক্রবার গভীর রাতে দুমকার হাঁসডিহা এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই দম্পতি দুমকার এক নির্জন এলাকায় অস্থায়ী তাঁবু টানিয়ে রাত কাটানোর পরিকল্পনা করেছিলেন। সেখানেই যৌন নিপীড়নের শিকার হয়েছেন স্প্যানিশ নারী। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে।
ঝাড়মুণ্ডির সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার জানান, স্প্যানিশ ওই পর্যটক দম্পতি দুমকা হয়ে বিহারের ভাগলপুরের দিকে যাচ্ছিলেন। পরে অস্থায়ী তাঁবু টানিয়ে হাঁসডিহা বাজারের কাছে রাত কাটানোর পরিকল্পনা করেন তারা।
সম্প্রতি এই দম্পতি বাইকে করে বাংলাদেশ ঘুরে ঝাড়খণ্ডের দুমকায় পৌঁছান। পরে সেখান থেকে বিহার হয়ে নেপালে যাওয়ার কথা ছিল তাদের। ধর্ষণের ঘটনায় জড়িতরা ওই নারীকে মারধর করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।
পুলিশ বলছে, ভুক্তভোগী নারীর বর্তমানে দুমকার ফুলো ঝানো মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এই ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।